সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৮৪ – স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮৭৩ – বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
১৮৭৫ – কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
১৯৩৪ – ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।
২০০১ – অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৫ – নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১২ – রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক-এর জন্মদিন আজ।
১৯২১ – রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক এদিন জন্মান।
১৯২৯ – মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮- চুনী গোস্বামী ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড়-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৮৮ – নোবেলজয়ী [১৯৭৪] আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজ আজকের দিনে প্রয়াত হন।
২০০৪ – মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক-এর প্রয়াণ দিবস আজ।
২০০৯ – তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি