Home » আবাস যোজনার তদন্তে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় তদন্তকারী দল

আবাস যোজনার তদন্তে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় তদন্তকারী দল

সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারি: নদীয়ার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের তদন্তে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা। রাস্তাতেই কেন্দ্রীয় প্রতিনিধিদের গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামের একাংশ মানুষ। এছাড়াও স্থানীয় বিডিওর বিরুদ্ধে তোলেন একাধিক অভিযোগ।

এদিন নদীয়ার কৃষ্ণনগরের নাদুরিয়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তদন্ত করতে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল, সাথে ছিলেন স্থানীয় বিডিও। তখনই কেন্দ্রীয় প্রতিনিধিদের গাড়ি দেখে রাস্তা আটকায় গ্রামের একাংশ মানুষ। তুলে ধরেন একের পর এক অভিযোগ, গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেলেও এখনো তাদের একাউন্টে ঢোকেনি টাকা। ওই পরিবারগুলি স্থানীয় বিডিওর কাছে একাধিকবার অভিযোগ জানালেও কোন লাভ হয়নি বলে জানান। স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত করে না বলে অভিযোগ।

এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই ভিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন তারা। যদিও পরবর্তীতে নিরাপত্তা রক্ষীদের দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ওই সকল গ্রামবাসীদের। তবে বেশ কয়েকটি বাড়িতে তদন্ত করতে গিয়ে পাকা বাড়ি নজরে পড়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের। এখন দেখার যেভাবে একের পর এক প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি উঠে এসেছে নতুন করে কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্তে তার সমাধান কতটা হয়।

About Post Author