সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩৯ – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দর নগরী এডেন দখল করে।
১৮৮৩ – টমাস এডিসন, প্রথমবারের মত তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।
১৯৬৬ – ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৯৭৫ – ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।
১৯৮৩ – Apple Inc. প্রথমবারের মত পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৩৬ – জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮১৩ – হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক এদিন জন্মান।
১৮২২ – যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পীর জন্মদিন আজ।
১৮৯২ – সুরেন্দ্র লাল দাশ, সঙ্গীতশিল্পী এদিন জন্মান।
১৯৩৫ – ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮৬ – রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা আজকের দিনে প্রয়াত হন।
১৯০৫ – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক এদিন প্রয়াত হন।
১৯২৪ – ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক সরোজ নলিনী দত্তের প্রয়াণ দিবস আজ।
১৯২৬ – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর,বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক আজকের দিনে প্রয়াত হন।
১৯২৭ – স্যার কৈলাসচন্দ্র বসু,ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক এদিন প্রয়াত হন।
১৯৬৬ – মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৮ – বাঙালি নাট্যব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।
১৯৯২ – মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার আজকের দিনে প্রয়াত হন।
২০১৯ – অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।
২০২২ -ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারীর প্রয়াণ দিবস আজ।
২০২২- প্রভাত চৌধুরী, ভারতীয় বাঙালি পোস্ট-মডার্ন কবি আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি