Home » নদীয়ার উদ্দেশ্যে রওনা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার

নদীয়ার উদ্দেশ্যে রওনা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার

সময় কলকাতা ডেস্ক,১৯ জানুয়ারিঃ বুধবার রাতেই কলকাতায় পা রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ইতিমধ্যেই দলের কর্ম সমিতির বৈঠকে জে পি নাড্ডাকেই ফের একবার জাতীয় সভাপতি পদে রেখেছে বিজেপি। আগামী বছরের জুন মাস পর্যন্ত মেয়াদ বড়ানো হয়েছে তাঁর। আর পুনরায় দায়িত্বে এসেই বাংলা সফরে জে পি নাড্ডা। বৃহস্পতিবার একাধিক কর্মসূচির মধ্যে অন্যতম বড় কর্সমূচি হল ইসকনে পুজো দেওয়া ও সেখানকার সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করা। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

হঠাৎ করে ইসকনে এতটা বাড়তি গুরুত্ব কেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, গ্রাম বাংলার একটা বড় অংশের মানুষ বৈষ্ণব ধর্মাবলম্বী। আর সেই কারণেই হয়তো আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ইসকন মন্দিরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। এবারের বঙ্গ সফরে ইসকন মন্দির পরিদর্শনের পাশাপাশি নদিয়ার বেথুয়াডহরিতে একটি জনসভাতেও যোগ দেবেন জে পি নাড্ডা। তারপর স্থানীয় একটি হোটেলে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে করবেন তিনি। সেই বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বেরও উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতেই দলের রাজ্যে ও নদিয়া জেলার নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে করবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নদীয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সেখান থেকে চপাড়ে নদীয়ায় পৌঁছানোর কথা রয়েছে তার।

সূত্রের খবর,রাজনৈতিক সভা করার পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য রাজ্য কমিটির পদ্ম শিবিরের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন জে পি নাড্ডা, এমনটাই রাজ্য বিজেপি সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সে ক্ষেত্রে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। তবে গেরুয়া শিবিরকে যেটা ভাবছে তা হল বুথ স্তরে সাংগঠনিক শক্তি। পাশাপাশি ঘরোয়া কোন্দলও। পঞ্চায়েত স্তরে এখনও পর্যন্ত অনেক জায়গাতে বুথ কমিটিই তৈরি করে উঠতে পারেনি পদ্ম শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ সফরে এসে বঙ্গ পদ্ম শিবিরকে কড়া বার্তা দিতে পারেন জে পি নাড্ডা।

About Post Author