Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪২  তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৫৫৬- সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।

১৯৭৯ -আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয়

স্মারকস্তম্ভ হিসাবে ঘোষণা করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই।

১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৪৭ – টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৬১ -ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন আজ।

১৮৮২ – ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাঙালি কবি ও ছড়াকার এদিন জন্মান।

১৯০২ – গোপাল হালদার, সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪৪ – ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি  বুদ্ধদেব দাশগুপ্তের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৬২ – সজনীকান্ত দাস ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক আজকের দিনে প্রয়াত হন।

১৯৭৪ – সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশী বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।

১৯৭৮ – পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা সত্যপ্রিয় রায়-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮০ – ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার আজকের দিনে প্রয়াত হন।

২০২২ – ভারতীয় বাঙালি অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণ দিবস আজ।

About Post Author