সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: এর আগে কবে এরকম ১২ রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে তা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরাও। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে একযোগে দেশের ১২ রাজ্যের রাজ্যপাল এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যের লেফট্যান্ট গভর্নর বদল করা হল। যে রাজ্যগুলির রাজ্যপাল বদল হল তার মধ্যে অন্যতম বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও হিমাচল প্রদেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বেচনের আগে নিজেদের গুছিয়ে নিতেই সুকৌশলে রাজ্যপাল বদল করল কেন্দ্রের বিজেপি সরকার।

উল্লেখ্য রবিবারই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তাঁর ইস্তফাপত্র পৌঁছনোর পরই তা গ্রহন করে নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে ছত্রপতি শিবাজিকে নিয়ে ভগত সিং কোশিয়ারির মন্তব্য চাপে ফেলে দিয়েছিল বিজেপিকে। ওয়াকিবহাল মহলের মতে কেন্দ্রের চাপেই ইস্তফা দিলেন তিনি। দ্রুতই তাঁর জায়গায় নতুন রাজ্যপালের নাম জানিয়েদিল কেন্দ্র। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল নজিরকে। তাঁর নিয়োগে শিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল নজির অযোধ্যা রামমন্দির মামলায় গঠিত বৃহত্তর বেঞ্চের সদস্য ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করেছিলেন।
এবার এক নজরে দেথে নেওয়া যাক নবনিযুক্ত রাজ্যপালদের তালিকা…
- সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য
- অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক
- ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ
- ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ
- বিহারের নতুন রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
- অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া
- মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে
- নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন
- মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান
- হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা
- অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির
- মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন রমেশ বাইস
- হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা
- লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ