সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারিঃ ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ত্রিপুরার বিধানসভা নির্বাচন। জারি রয়েছে ১৪৪ ধারা। তার আগেই ভোট রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করলেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য তথা তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা। একই সঙ্গে চলতি বছরে বিয়ে করার কথাও ঘোষণা করেছেন ত্রিপুরার রাজা। প্রদ্যোতের অবসর ঘোষনার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

এবার উপজাতি সংরক্ষিত ২০ টি আসনের বাইরে তপশিলী জাতি সংরক্ষিত এবং সাধারণ আসন মিলিয়ে ৪২টিতে প্রার্থী দিয়েছেন তিপ্রা মথার চেয়ারম্যান। রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে প্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে প্রচার করে গিয়েছেন। তাঁর দাবি, একার শক্তিতে সরকার গড়বে তিপ্রা মথা। এই পরিস্থিতিতে প্রদ্যোৎ মাণিক্যের এই ঘোষণায় খানিকটা থমকে গিয়েছেন দলের প্রার্থীরাও।

তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা টুইটে জানিয়েছেন, এটাই তার রাজনৈতিক শেষ সভা। এরপর আর কোন রাজনৈতিক মঞ্চে তিনি ভাষণ দেবেন না। নিজের জাতির জন্য একটা শেষ লড়াইয়ে তিনি নেমেছেন। সে লড়াই শেষ। এবার তিনি ভোট রাজনীতির বাইরে চলে যাবেন।
Done my duty ! I hope people will realise all this effort was for them and not for my own interest ! This was a tough fight and I hope I have fought a good fight even though I felt alone at times
— Pradyot_Tripura (@PradyotManikya) February 14, 2023
তাঁর এই ঘোষণা নিয়ে রীতিমতো চড়ছে রাজনৈতিক পারদ। কেননা এর আগেও প্রদ্যোৎ কিশোর দেববর্মা বহু কথা বলেছেন, প্রতিশ্রতি দিয়েছিলেন। পরবর্তীকাল তা তিনি রাখেননি। এদিকে, দুদিন আগেই আগরতলায় একটি আলাপচারিতা অনুষ্ঠানে প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানিয়েছিলেন এবার তিনি বিয়ে করে সংসারী হবেন। কারণ এবার তাঁর জীবনসঙ্গী দরকার।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের