সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: মাঝ আকাশে বিড়ম্বনা, এক মহিলা যাত্রী একের পর এক পোশাক খুলে ফেলছেন। মাটি থেকে বিমানটি প্রায় ৩০ হাজার ফুট উপরে। উর্ধ্বাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় ওই মহিলা বিমানের ভিতর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন। ওই মহিলার দাবি, তাঁকে বিমানের ককপিটে যাওয়ার অনুমতি দিতে হবে। কিন্তু নিরাপত্তার কারণেই তা করতে দিতে নারাজ বিমানকর্মীরা। ফলে মাঝ আকাশেই হুলুস্থুল বেঁধে যায়। ঘটনাটি স্টাড্রোপল থেকে মস্কো যাওয়ার একটি রুশ বিমানে।
Striptease of a passenger of the flight “Aeroflot” Stavropol – Moscow.
The woman smoked in the toilet, undressed and started to get into the pilots shouting that everyone would die. Then she bit the stewardess and spent the rest of the flight handcuffed. pic.twitter.com/DvEyUtp8OX— PLANES OF LEGEND (@PlanesOfLegend) February 14, 2023
অভিযোগ, অ্যাঞ্জেলিকা মস্কভিতিনা নামে ওই রুশ মহিলা বিমানের শৌচাগারের ভিতর ধুমপান করছিলেন। ফলে বিমানটি এয়ার টার্বুলেন্সে পড়ে। সঙ্গে সঙ্গেই বিমানসেবিকারা ওই মহিলাকে টয়লেট থেকে বেরিয়ে আসতে বলেন। কিন্তু অ্যাঞ্জেলিকা মস্কভিতিনা টয়লেট থেকে বেরিয়েই আবদার করেন তাঁকে বিমানের ককপিটে ঢুকতে দিতে হবে। মানা করায় তিনি একে একে নিজের পোশাক ও অন্তর্বাস খুলতে শুরু করেন। এবং নিমেষে নিজের উর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত করে ফেলেন। যা দেখে বিমানে হইচই পড়ে যায়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলাকে বিমানসেবিকা কম্বল দেওয়ার চেষ্টা করলে তিনি তা দিয়ে শরীর ঢাকতে নারাজ। উল্টে বলতে শুরু করেন, ‘আমি জানি আমাকে হয় মানসিক রোগীদের হাসপাতালে পাঠানো হবে বা জেলে। কিন্তু আমি ককপিটে যাবই’। কখনও বলতে শোনা যায়, ‘আমাকে খুন করে ফেলুন, আমি তবু সিগারেট খাবই’। এরপরই তিনি মেজাজ হারিয়ে এক বিমানসেবিকাকে কামড়ে দিয়েছেন। অভিযোগ, ওই মহিলা অত্যাধিক মদ্যপ অবস্থায় ছিলেন। পরে বিমান মস্কোয় অবতরণ করলে ওই মহিলাকে অন্তর্বাস পড়িয়েই হাতে হাতকড়া দিয়ে বিমান থেকে বের করে আনা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ