Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৮ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে

১৮০৩ – ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৪৪ – ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
১৯৬৭ – মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০২ – ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৫৩ – বাঙালি কবি নবীনচন্দ্র দাশ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১২ – ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল এদিন জন্মান।
১৯৪০ – ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৬৫৯ – হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৩১ – চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী শহীদ হন।
১৯৫৬ – ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ গনেশ বাসুদেব মাভালঙ্কার-এর প্রয়াণ দিবস আজ।
১৯৬৫ – কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক এদিন প্রয়াত হন।
১৯৮৯- শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক আজকের দিনে প্রয়াত হন।
২০১২- ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না এদিন প্রয়াত হন।

About Post Author