সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ জ্বালানির জ্বালায় হাত পুঁড়ছে মধ্যবিত্তের। মার্চের প্রথম দিনেই ধাক্কা। মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার, ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল। নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১১২৯ টাকায়। গত মাসে রান্নার গ্যাসের দাম ছিল ১ হাজার ৭৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের মূল্যও কেজি প্রতি বাড়ল ২৪ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে।

ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা দিয়ে ফের ১১০০ ছাড়িয়ে গেল রান্নার গ্যাসের দাম। ২০১৪ সালের শেষের দিকে কলকাতায় রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের। তবে বর্তমানে লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?