সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: কম্পিউটার হল আধুনিক সভ্যতার অন্যতম দান। কম্পিউটার আবিষ্কারের পর থেকে যা মানব সভ্যতার বহু কঠিন কাজ সহজ করে দিয়েছে। পাশাপাশি বহু অসম্ভবকেও সম্ভব করেছে। অপরদিকে কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা নিরন্তর চলছে। প্রথম প্রজন্মের কম্পিউটার যতটা কার্যকরী ছিল, বর্তমানে তা কয়েকশো গুন বেশি। এখন সুপার কম্পিউটারগুলো তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। প্রযুক্তির ব্যবহারে সেই কম্পিউটার নিজে থেকেই প্রয়োজনীয় অনেক সিদ্ধান্ত নিতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। অর্থাৎ কম্পিউটার এখন যতটা শক্তি ধরছে তা পুরোটাই প্রযুক্তি নির্ভর। কিন্তু ক্রমে তার শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

বর্তমানে কম্পিউটার যতই শক্তি ধরুক না কেন, মানুষের মস্তিষ্কের মত শক্তিশালী কখনওই নয়।গবেষণায় দেখা গিয়েছে মানুষের মস্তিস্ক অনেক বেশি সচল। তাছাড়া মানুষের মস্তিস্ক যেমন আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তেমনই পরিস্থিতি অনুযায়ী উপস্থিত বুদ্ধি খরচ করে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে সক্ষম। কিন্তু কম্পিউটার সেটা করতে পারে না। কারণ কম্পিউটার এখনও কমান্ড নির্ভর। এবার বিজ্ঞানীরা এমন এক কম্পিউটার তৈরি করছে যা মানব মস্তিষ্কের সমান হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সেই চেষ্টায় রয়েছেন বেশ কয়েক বছর ধরে। তাঁদের দাবি, এবার আসতে চলেছে ‘বায়ো কম্পিউটার’। যে কম্পিউটার তৈরির ক্ষেত্রে মানুষের মস্তিষ্কের কোষ ব্যবহার করা হচ্ছে। ফলে কম্পিউটারের শক্তির সঙ্গে নিজস্ব বুদ্ধিমত্তা যুক্ত হবে। এই কৌশলের নাম দেওয়া হয়েছে “অর্গানয়েড ইন্টেলিজেন্স”। যা বর্তমানে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীদের দাবি, এটি কম্পিউটারের কর্মক্ষমতার পরিধিটাই আমূল বদলে দেবে। এখনকার কম্পিউটারের চেয়ে শতগুণ শক্তিশালী ও কর্মক্ষম করে তুলবে। তবে কবে নাগাদ আত্মপ্রকাশ করবে এই “অর্গানয়েড ইন্টেলিজেন্স” কম্পিউটার? মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন. যেভাবে কাজ চলছে তাতে আগামী দশকেই হাতে পাবেন মানুষের মস্তিস্কের সমান দক্ষ কম্পিউটার।


More Stories
ভূত আছে, ভূত নেই! দিন-দুপুরে স্কুলে ভূতের ভয়
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?