সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: পাকিস্তানের টিকটক তারকা এখন থাকেন মরোক্কোয়। হারমিল শাহ নামের ওই টিকটক তারকা আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। তবে এবার তিনি যে ব্যাপারে বিতর্কে জড়ালেন তা সম্পূর্ণ অন্যরকম। সম্প্রতি হরমিল শাহর বেশ কয়েকটি নগ্ম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তাতেই বিড়ম্বনায় পড়েছেন পাকিস্তানি এই মডেল। যদিও কীভাবে তাঁর নগ্ম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা জানিয়েছে স্বয়ং পাকিস্তানি মডেল তথা টিকটক তারকা।

পাকিস্তানের মডেল-অভিনেত্রী হরমিল শাহ এখন থাকেন মরোক্কোতে। পাকিস্তানে থাকাকালীন তিনি বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন। কখনও রাজনৈতিকভাবে কখনও দূতাবাসে ঝামেলা করে হরমিল খবরের শিরোনামে এসেছিলেন। তবে সম্প্রতি টিকটক ভিডিও করে তাঁর জনপ্রিয়তা বাড়ছিল। হু হু করে বাড়ছিল হরমিলের ফলোয়ার্স সংখ্যা। কিন্তু এই আবহে আচমকাই তাঁর বেশ কয়েকটি একান্ত ব্যক্তিগত ও নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। ফলে চরম বিড়ম্বনায় পরেন টিকটক তারকা।

যদিও পাকিস্তানি এই টিকটক তারকা স্বীকার করে নিয়েছেন ভিডিওগুলি তাঁরই। কোনও রকম কারচুপি করা হয়নি। তবে তাঁর দাবি, এই ভিডিওগুলি একান্ত ব্যক্তিগত কারণে তিনি করেছিলেন। কিন্তু তাঁর কয়েকজন সঙ্গী সেগুলি নিজেদের মোবাইলে ট্রান্সফার করে এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি আইনের দ্বারস্থও হয়েছেন বলে জানিয়েছেন। হরমিল শাহর দাবি, মরোক্কোয় একসময় তিনি দুই বান্ধবী সানদাল খট্টক এবং আয়েষা নাজের সঙ্গে এক রুমে থাকতেন। ভিডিওগুলি সেই সময় তোলা। এবং তাঁর ওই দুই বান্ধবীই কোনও ভাবে ভিডিওগুলি হাতিয়ে এই কাণ্ড করেছে। তবে ভিডিওগুলির জন্য বিতর্ক হলেও টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পাক মডেল হরমিলের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
সরানো হচ্ছে মসজিদ, বিমানবন্দরে নামাজ পড়া বন্ধ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা