Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৬৩ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৮৩৬ – লর্ড অকল্যান্ড ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

১৮৫৭ – কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।

১৮৭৯ – নারীদের জন্য উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কলকাতায় ‘বেথুন কলেজ’ প্রতিষ্ঠিত হয়।

১৯১৯ – কমিনটার্ন (কমিউনিস্ট আনত্মর্জাতিক) গঠিত হয়।

১৯২৪ – ভারতের পতাকা সঙ্গীত ‘বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা,ঝাণ্ডা উঁচা রহে হামারা’ – শ্যামলাল গুপ্ত’পার্ষদ’ রচনা করেন।

১৯৩১ – বন্দি মুক্তি দিবসে গান্ধী-আর উইন চুক্তি স্বাক্ষর হয়।

১৯৫১ – নয়া দিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৫৬ – বিদুষী কবি তরু দত্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৩২ – গ্র্যামি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার গায়িকা মিরিয়াম মাকেবার-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৫ – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার আজকের দিনে প্রয়াত হন।

১৯৩৯ – লালা হর দয়াল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় বিপ্লবী এদিন প্রয়াত হন।

১৯৭৬ – ঔপন্যাসিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

১৯৭৮ – আবুল কালাম শামসুদ্দীন, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৩ – ভানু বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেতা এদিন প্রয়াত হন।

২০১৬ – নির্মল দাশ, বাঙালি অধ্যাপক ও ভাষাবিদ আজকের দিনে প্রয়াত হন।

২০২২ – সর্বকালের সেরা বোলার অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্ন এদিন প্রয়াত হন।

About Post Author