সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৬২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫৭৫ – তুকারয়ের যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী বাংলার বাহিনীকে পরাজিত করে।
১৯০৬ – অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।
১৯৬৯ – ভারতে প্রথম দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস ট্রেন (হাওড়া ও নতুন দিল্লীর মধ্যে) চালু হয়।
১৯৭১ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৭৬ – বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
১৯৭৮ – জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩৯ – ভারতের মহান উদ্যোগপতি ও টাটা গ্রুপের সংস্থাপক জামশেদজী টাটা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪৭ – স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল-এর জন্মদিন আজ।
১৮৯৩ – প্যারীমোহন সেনগুপ্ত বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক এদিন জন্মান।
১৮৯৯ – বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তীর জন্মদিন আজ।
১৯০৮ – শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭০৭ – আওরঙ্গজেব, মুঘল সম্ৰাট আজকের দিনে প্রয়াত হন।
১৯৯২ – শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন-এর প্রয়াণ দিবস আজ।
২০০০ – ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত এদিন প্রয়াত হন।
২০২০ – শুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি