সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,সোমবার ভোর ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়। নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তবে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যদিও সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় এবং ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় সুনামির সতর্কতা জারি হতে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকী আফটার শকের আশঙ্কাও করা হচ্ছে। এর আগে জানুয়ারি মাসে একবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সেসময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের