Home » ধর্ষণে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন মহিলা পুলিশকর্মীরা! দেখুন ভিডিও

ধর্ষণে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন মহিলা পুলিশকর্মীরা! দেখুন ভিডিও

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: এ যেন হাতেনাতেই ধর্ষণের শাস্তি। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির বাড়ি রীতিমতো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন মহিলা পুলিশকর্মীরাই। ঘটনাটি মধ্যপ্রদেশের শাহদোল এলাকায়। সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরণের ‘ইনস্ট্যান্ট জাস্টিস’ প্রায়ই দেখা যাচ্ছে। অভিযুক্তর বাড়িতে বুলডোজার চালানোর ঘটনা আবারও দেকা গেল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। যদিও আইনের চোখে এই ধরণের ‘ইনস্ট্যান্ট জাস্টিস’ অপরাধের সমান। মধ্যপ্রদেশের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে শোড়গোল পড়ে যায়। ঠিক কি ঘটেছিল মধ্যপ্রদেশে?

 

 

জানা যাচ্ছে, দিন কয়েক আগে মধ্যপ্রদেশের শাহদোল এলাকায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছিলেন। অভিযোগ উঠেছিল এলাকারই চার ব্যক্তির বিরুদ্ধে। ওই ঘটনায় তিনজনকে পুলিশ আগেই গ্রেফতার করেছিল। কিন্তু একজন পুলিশের চোখে ধুলো পালিয়ে বেরাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে পলাতক ব্যক্তির নাম কিশোর চৌবে। শুক্রবারই তাঁকে ধরতে সক্ষম হয় মধ্যপ্রদেশ পুলিশ। এরপরই শনিবার সকালে তাঁর বাড়ির সামনে জেসিবি নিয়ে হাজির হন মহিলা পুলিশকর্মীদের একটি দল। চালকের আসনেও ছিলেন এক মহিলা পুলিশকর্মী। এরপর সকলের সামনেই ওই অভিযুক্তর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয় তাঁরা। জেসিবি দিয়ে অভিযুক্তর বাড়ি ভাঙার ভিডিও করে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। তারপরই শুরু হয় হইচই। উল্লেখ্য, এর আগেও একবার মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছিল পুলিশ। সেই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়ও উঠেছিল। কিন্তু তাতে যে মধ্যপ্রদেশ পুলিশ একচুলও দমে যায়নি, শাহদোলের ঘটনা তার প্রমান।

About Post Author