সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: ত্বক হল শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। তবে এখনকার দিনে মুখে দাগ ছোপ দেখা দেওয়াটা বা জেল্লা চলে যাওয়াটা খুব বড় বিষয় নয়। যদিও বাজার চলতি কিছু ক্রিম দাগ তুলে দিতে পারে। কিন্তু দাগ তুলে দেওয়ার পাশাপাশি এই ক্রিমে থাকতে পারে বিভিন্ন রাসায়নিক। সেই রাসায়নিক ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতিও করতে পারে। তাই আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আপনি ভরসা রাখতে পারেন কাঁচা দুধের ওপর। এই কাঁচা দুধ ত্বকের দাগ ছোপ তোলার পাশাপাশি বাড়িয়ে দিতে পারে আপনার জেল্লাও। দেখে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে কাঁচা দুধ ব্যবহার করবেন-

কলা ও দুধের ম্যাসাজ
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো কলা ও দুধ মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণকে মুখে মেখে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। এই মিশ্রণ মুখের যাবতীয় ময়লা দূর করে,এমনকি দাগ ছোপ তুলতেও সাহায্য করে।

পেঁপে ও কাঁচা দুধের ম্যাসাজ
একটি আধ পাকা পেঁপে জোগাড় করে তার কয়েকটি টুকরো নিন। এর সাথে নিয়ে নিন পরিমাণ মতন দুধ। এবার এই দুটিকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে মিশ্রণটি মুখ ও গলায় মাখুন। মিশ্রণটি শুকিয়ে এলে ধুয়ে নিন। এক্ষেত্রে দুধের পাশাপাশি পেঁপের মধ্যে থাকা প্রয়োজনীয় ভিটামিন ত্বকের সমস্যা দূর করে। ফিরে আসে লাবণ্য।
কাঁচা দুধের ম্যাসাজ
সবার প্রথমে একটি পাত্রে কাঁচা দুধ রাখুন। এরপর আলতো হাতে মুখে মেখে নিন। মুখে ১০-১৫ মিনি্ট রাখুন। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। এই অবস্থায় হালকা করে মুখে ম্যাসাজ করতে পারেন। কারণ এভাবে ম্যাসাজ করলে মুখে হাইড্রেট থাকে। ফেরে জেল্লাও।

শসার সঙ্গে দুধের ম্যাসাজ
একটি শসার রস করে সেটিকে দুধের সাথে মিশিয়ে মুখে মাখুন। কিছুক্ষন রাখার পর ধুয়ে নিন। এই মিশ্রন মুখে মাখলে ত্বকের মধ্যে থাকা নোংরা বেরিয়ে যায়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!