সময় কলকাতা ডেস্ক,২০ মার্চঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের খুদে সদস্যকে চমক দিতে বানিয়ে ফেলুন চিকেন কলমি কাবাব। কাবাবের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কলমি কাবাব। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি কাবাব রেসিপি-

আরও পড়ুন সপ্তাহের প্রথম দিনও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
উপকরণঃ
মুরগির ঠ্যাং-৫টি
আদা কুচি-১ টেবিল চামচ
রসুন কুচি-১ টেবিল চামচ
লেবুর রস-১টেবিল চামচ
হলুদ- আধ চা চামচ
কাজু বাদাম বাটা-১ টেবিল চামচ

গরম মশলা-১ চা চামচ
জল ঝরানো দই-আধ কাপ
ফ্রেশ ক্রিম-১ টেবিল চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
নুন-পরিমাণ মত
আরও পড়ুন রাজ্যে চারদিন বন্ধ থাকবে রেশন পরিষেবা, দেখে নিন কবে থেকে?

রন্ধন প্রণালী
প্রথমে একটি পাত্রে দই, ক্রিম, আদা, রসুন বাটা এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। এবার তার মধ্যে হলুদ, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো এবং নুন ভাল করে মিশিয়ে মুরগির ঠ্যাংগুলি দিয়ে দিন। কড়াইতে তেল করে তেলের মধ্যে মশলা মাখানো মুরগির ঠ্যাংগুলি দিয়ে ভেজে নিন। ১৫ মিনিট পর সোনালি রং হয়ে এলে এবং মাংস সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে কাবাবগুলি তুলে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন চিকেন কলমি কাবাব।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি