সময় কলকাতা ডেস্ক,২০ মার্চঃ এবার সংসদ ভবন অভিযানের ডাক দিল অল ইন্ডিয়া প্লেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে চার দিন ব্যাহত রেশন পরিষেবা। ১১ দফা দাবিতে ২২ মার্চ সংসদ ভবন অভিযানের ডাক রেশন ডিলারদের। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে সংসদ অভিযানের মাধ্যমে গণ ডেপুটেশন দেওয়ার কর্মসূচি সেদিন। দিল্লির যন্তর মন্তরে বুধবার সকাল ১১টা থেকে ৪টে পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি। মোট ১১ দফা দাবিতে রেশন ডিলারদের এই কর্মসূচি। ১১ দফা দাবির মধ্যে গরিব মানুষের স্বার্থে এনএফএসএ(NFSA)কার্ডধারীদের অতিরিক্ত ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ পুনর্বহালের দাবি তোলা হয়েছে। রেশন ডিলারদের মাসিক আয় ৫০ হাজার টাকা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে দাবির তালিকায়। এর পাশাপাশি প্রতি কুইন্টাল দ্রব্যএর উপর কমিশন বাড়ানোর দাবিও রয়েছে।
আরও পড়ুন ফের অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে যাওয়া হল হাসপাতালে

সোমবার থেকেই এ রাজ্যের রেশন ডিলাররা ওই কর্মসূচিতে অংশ নিতে রাজধানী যাচ্ছেন।। রাজ্যের রেশন ডিলারদের একটা বড় অংশ ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত থাকবেন না নিজেদের এলাকায়। এই সময়কালে ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত রাজ্যে রেশন বন্টনের পরিষেবা ব্যহত হবে বলেই জানা গিয়েছে। তবে মাসের বাকি সব দিন রেশন ডিলাররা দোকান খোলা রাখবেন বলে জানিয়েছে ফেডারেশন। যাতে সাধারণ মানুষের রেশন পেতে অসুবিধা না হয়। খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকে চিঠি দিয়ে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে রেশন ডিলার সংগঠনটি।
আরও পড়ুন আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান, মুখ্যমন্ত্রী দিলেন ৫০ লক্ষ টাকা পুরস্কার

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন জানিয়েছে, রাজ্যের প্রায় ১৭ হাজার রেশন ডিলার এই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাবেন। আর যাঁরা যেতে পারবেন না তাঁরা উল্লেখিত ওই চারদিন দোকান বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, মূলত গ্রাহকদের জন্যই এই আন্দোলন। আমরা গ্রাহকদের সহযোগিতা চাই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি