Home » বানিয়ে ফেলুন নতুন স্বাদের বিউলির ডালের কচুরি

বানিয়ে ফেলুন নতুন স্বাদের বিউলির ডালের কচুরি

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ: বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি,নতুন নতুন খাবার। সবসময় একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে নতুন  কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের  বিউলির ডালের কচুরি। মাংস,আলুর দম কিংবা ছোলার ডালের সঙ্গে একেবারে জমে যাবে এই পদ। রইল রেসিপি-

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থর মুখে এবার সুজন-দিলীপ-শুভেন্দুর নাম

উপকরণ
বিউলির ডাল-আধ কাপ
নারকেল কোরা-২ টেবিল চামচ
ঘি-৩ টেবিল চামচ
বেকিং পাউডার-এক চিমটে
আদা কুচি-১ টেবিল চামচ


গোটা জিরে-১ চা চামচ
ময়দা-এক কাপ
লঙ্কা কুচি-১ চা চামচ
পোস্ত-১ চা চামচ
তেঁতুলের ক্বাথ-২ টেবিল চামচ
চিনি-২ টেবিল চামচ
নুন-স্বাদমতো


প্রণালী
প্রথমেই ভিজিয়ে রাখা ডাল ভালো করে পেস্ট করে নিন। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা এবং কাঁচা লঙ্কা কুচি ও হিং দিয়ে দিন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে বেটে রাখা ডাল, নুন, পোস্ত, লঙ্কা গুঁড়ো এবং নারকেল কোরা দিয়ে দিন। সামান্য জল দিয়ে ভাল করে ভেজে নিন। এবার একটি পাত্রে ময়দার সঙ্গে নুন, বেকিং পাউডার, ঘি ভাল করে মিশিয়ে মেখে নিন। মেখে নেওয়া ওই মণ্ড থেকে লেচি কেটে এর মধ্যে দিয়ে দিন ডালের পুর। এরপর লুচির আকারে বেলে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি গরম গরম বিউলির ডালের কচুরি। মাংস,আলুর দম কিংবা ছোলার ডালের সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।

About Post Author