সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ: গরমে নাজেহাল অবস্থা হয় আমাদের সবারই। তবে,সদ্যজাত শিশুদের যেন গরমে বেশিই কষ্ট হয়। শিশুদের কাছে গরম অসহনীয়। শিশুরা খুব বেশি স্পর্শকাতর বলে তারা অনেকসময় গরমের আবহাওয়ায় সহজে খাপ খাওয়াতে পারে না। আর তাই তীব্র গরমে নানান স্বাস্থ্য জটিলতার সম্মুখীন হয় শিশুরা। তাই এই গরমে সকল বাবা-মায়েদের উচিত সব সময় তাদের শিশুদের যত্ন নেওয়ার। জেনে নিন এই গরমে আপনার বাচ্চার যত্ন কীভাবে নেবেন-

ঠান্ডার সমস্যা
গরমে কিছু শিশুদের ঠাণ্ডার লাগার প্রবনতা দেখা যায়। গরমে অতিরিক্ত ঘামের ফলে ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই শিশু ঘেমে গেলে সঙ্গে সঙ্গে তার শরীর মুছে দিয়ে কাপড় বদলে দিতে হবে। গরমে শিশুকে নিয়মিত পরিস্কার জলে স্নান করাতে হবে। নিয়মিত ঠাণ্ডা লাগলে বিশেষজ্ঞের পরমার্শ নিয়ে সেইমতো ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন ভোটার আইডি ও আধার কার্ডের সংযুক্তির সময়সীমা আরও বাড়ল কেন্দ্র, জানুন খুঁটিনাটি

চামড়ার র্যা শ বা ফুসকুড়ি
শিশুদের গরমকালে বেশি দেখা যায় র্যাশ ঘামাচি। সাধারণত ঘামাচি বা চামড়ার ওপরে লাল দানার মতো ফুসকুড়ি হয়ে থাকে। নিয়মিত তুলসিপাতা ভেজানো জলে দিয়ে স্নান করাতে হবে ও পরিষ্কার জামা কাপড় পরাতে হবে। ফুসকুড়ির জায়গাগুলোয় বেবি পাউডার লাগাতে পারেন। এতে চুলকানি কিছুটা কমে যাবে।প্রতিবার কাপড় বদলানোর সময় শিশুকে নরম ভেজা কাপড় দিয়ে মুছে পাউডার লাগিয়ে দিতে হবে। অনেক সময় ডায়াপায়ের কারণেও হতে পারে র্যাজশ। তাই খেয়াল রাখতে হবে, ভেজা ডায়াপার যেন শিশুর গায়ে বেশিক্ষণ না থাকে। অনেক সময় র্যা শ বেশি হয়ে গেলে ঘা হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
আরও পড়ুন দাম্পত্য জীবনে সুখ আনতে পাতে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার

পেট খারাপ
গরমের সময় সাধারণত শিশুরা পেটের অসুখের সমস্যায় ভোগে। শিশুর পেটের খারাপ হলে তাকে ওয়ারেস খাওয়াতে হবে। সঙ্গে নরমাল জল অথবা ডাবের জল খাওয়াতে হবে। একইসঙ্গে সময়মত তরল খাবারও দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন শিশুর জলশূন্যতা না হয় এবং তার প্রস্রাবের পরিমাণ যেন স্বাভাবিক থাকে। পাশাপাশি অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?