সময় কলকাতা ডেস্ক,২৫ মার্চঃ কর্ণাটক বিধানসভার নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কর্ণাটকের বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ দু-দফায় ভোট নেওয়া হতে পারে বলে আভাস দিয়ে রেখেছে কমিশন। নজিরবিহীনভাবেই কংগ্রেস কমিশনের দিন ঘোষণার আগে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। রাজ্য বিধানসভার মোট আসন ২২৪। বাকি ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে আগামী সপ্তাহে।

আরও পড়ুন গাঁটে ব্যথা? অনায়াসেই খেতে পারেন এই ৫ খাবার
কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল রাজ্য পার্টির বিবদমান দুই গোষ্ঠীর মুখ বিরোধী দলনেতা এস সিদ্ধারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডি শিবকুমার, দু’জনের নামই আছে। আছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পুত্র প্রিয়ঙ্কার। খাড়্গের আর এক পুত্রের নাম রাহুল। রাজীব-সনিয়ার সন্তানদের নামেই নিজের সন্তানদের নাম রেখেছেন বর্তমান কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা সবচেয়ে বেশি সাড়া পেয়েছিল কর্ণাটক থেকেই। রাহুল একদিন তাঁর দু-পাশে শিবকুমার ও সিদ্ধারামাইয়াকে সঙ্গে নিয়ে হেঁটেছিলেন।

তবে কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকায় নজর কেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এবার তাঁকে মাইসুরুর বরুনা থেকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে। এই আসনেই এতদিন প্রার্থী হতেন সিদ্ধারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্ধারামাইয়া। বর্তমানে কনকপুরার বিধায়ক সিদ্ধারামাইয়া। বিগত কয়েক মাস ধরে একাধিকবার ওই কেন্দ্রে গিয়ে প্রচারও চালিয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠকে তিনি জানিয়েছিলেন বাদামি, বরুনা ও কোলার-এই তিনটি আসনের মধ্যে কোনও একটি থেকে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তিনি। ২০১৮ সালে তিনি মাইসুরুর চামুণ্ডেশ্বরী থেকে হেরে যান। তবে বাগালকোটের বিজেপি আসন থেকে তিনি জয়ী হন।


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?