সময় কলকাতা ডেস্ক,২৫ মার্চঃ সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন বেল পেপার পনির স্যান্ডউইচ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন নিরামিষ এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির-২০০
মাখন-তিন-টেবিল চামচ
মেয়োনিজ-আধ কাপ
স্লাইস পাউরুটি-১০ টি
সাদা গোল মরিচ গুঁড়ো-এক চা চামচ
বেল পেপার-২০ গ্রাম
নুন-স্বাদ মতো
চিনি-পরিমাণ মত
আরও পড়ুন সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন মজাদার বেল পেপার পনির স্যান্ডউইচ

প্রণালী
প্রথমে বেল পেপার কুচিয়ে নিন। এবার প্যানে অলিভ অয়েল গরম করে ২ থেকে ৩ মিনিট বেল পেপার সতে করে একটি বাটিতে ঢেলে নিন। এরপর ওই প্যানেই এক টেবল চামচ মাখন দিন। ভাল করে নাড়াচাড়া করে তার মধ্যে নুন, সিজোনিং, গোলমরিচ, পনির মিশিয়ে নিন। ৪ থেকে ৫ মিনিটের মধ্যে বেশ ঘন পেস্ট তৈরি হয়ে যাবে। এরপর পাউরুটিতে মাখন লাগিয়ে তার উপর পনিরের মিশ্রণ,বেল পেপার,এবং মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার একটা পাউরুটির মধ্যে ওই বেল পেপার এবং মেয়োনিজ ও সবুজ লেটুস দিয়ে দিন। উপর থেকে অন্য একটি পাউরুটির স্লাইস দিয়ে কভার করে নিয়ে ছুরি দিয়ে কোনাকুনি কেটে নিন। সন্ধ্যার জলখাবারে সস সহযোগে গরম গরম পরিবেশন করুন বেল পেপার পনির স্যান্ডউইচ।


More Stories
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু