সময় কলকাতা ডেস্ক,২৫ মার্চঃ প্রতীক্ষার অবসান। মুক্তি পেল ‘জুবলি’-র অফিশিয়াল ট্রেলার। স্বাধীনতার পরবর্তী সময়ের গল্পই তুলে ধরবে ওয়েব সিরিজ ‘জুবলি’। মূলত বলিউডের জন্মের ইতিহাস নিয়েই তৈরি হয়েছে ‘জুবলি’। এই ছবির হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন প্রসেনজিৎ। এই প্রথমবার কোনও ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই সিরিজটি।

আরও পড়ুন অনশন প্রত্যাহার ৪৪ দিনের মাথায়, তবে ডিএ আন্দোলন চলবে
এই সিরিজটি পরিচালনা দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতয়ানে। যদিও তাঁর উড়ান, হেনরির ‘দ্য লাস্ট লিফ’ অনুসরণে তৈরি লুটেরার মতো ছবিগুলি ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। তাই ‘জুবলি’ ওয়েব সিরিজটিও যে নতুন করে ইতিহাস গড়বে,তা আর বলার অপেক্ষা রাখে না। ওয়েব সিরিজটির চিত্রনাট্য তৈরি করেছেন সৌমিক সেন ও বিক্রমাদিত্য মোতয়ান। প্রসেনজিৎ ছাড়াও এই ওয়েব সিরিজটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাম কাপুর,অদিতি রাও প্রমুখ।

এর আগে জুবলি-র টিজারের শুরুতেই দেখা গিয়েছিল স্বাধীনতার পরের ভারতবর্ষের গল্প। লাল রঙের ট্রাম, সারি সারি ধুতি-পাঞ্জাবি পরা মানুষ ডকের দিকে এগিয়ে চলেছেন। অন্যদিকে, বিলাসিতার মাত্রা পেরিয়ে রাজকীয়ভাবে এগিয়ে আসছেন অদিতি রাও।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র