Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৭৭৪-কলকাতায় সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠিত হয় আজকের দিনে।
১৮৮৫ – নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্যে ফিল্ম প্রস্তুত শুরু হয়।
১৯৪৮-আজকের দিনে পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হয়।
২০১৫-গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি হয় আজকের দিনে।

আরও পড়ুন   বাঘ বেড়েছে সুন্দরবনে, খাদ্য সংকট মেটাতে এবার ১০০ হরিণ ছাড়ছে বন দফতর

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৩-ডি.জি. নামে পরিচিত বাংলা সিনেমা জগতের অন্যতম পথিকৃৎ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯০৭-হিন্দি ভাষার ছায়াবাদ ঘরানার কবি মহাদেবী বর্মা এদিন জন্মান।
১৯২৬-ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ খালেক নওয়াজ খানের জন্মদিন আজ।
১৯৭৩ – লরেন্স “ল্যারি” পেইজ মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৭১-বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।
১৯৯৯- প্রখ্যাত সুরস্রষ্টা ও অর্কেস্ট্রাবাদক আনন্দ শঙ্কর এদিন প্রয়াত হন।
২০০৯-মহামহোপাধ্যায় উপাধি ও রাষ্ট্রপতি সম্মানে ভূষিত সংগীত শিল্পী গোবিন্দগোপাল মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

About Post Author