Home » কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে কি কেন্দ্রীয় সরকারের কাঠ পুতুল?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে কি কেন্দ্রীয় সরকারের কাঠ পুতুল?

সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোর করে বিরোধী দলের নেতাদের ফাঁসানোর চেষ্টা করে! বুধবার শহীদ মিনার সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “ভাইপো এই করেছে, ভাইপো ওই করেছে, তিন বছর হয়ে গেল, এখনও মুখ দিয়ে অভিষেক নামটা বের হয়নি। মদন মিত্রদের বলা হয়েছিল, অভিষেকের নাম নাও ছেড়ে দেব।” আর বৃহস্পতিবার আদালতে পেশের আগে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ ঠিক একই রকম দাবি করে এদিন ব্যাঙ্কশাল কোটের বাইরে।

আরও পড়ুন    প্রকাশ্যে ‘পোনিয়িন সেলভান ২’-এর ট্রেলার!


উল্লেখ্য, ঠিক এই বক্তব্যটাই বুধবার শহিদ মিনারের মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করার আগে কুন্তল কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বের করার চেষ্টা করছে।” গ্রেফতারির পর থেকে কুন্তল বরাবরই বিভিন্ন ব্যক্তির এমনকি রহস্যময়ীদের নাম উল্লেখ করেছে। তাকে সব সময় অত্যন্ত ‘কনফিডেন্ট’ দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, যেন নেতার বলা বাণী ‘অক্সিজেনের’ কাজ করছে এদিন। আর তাই বহিষ্কৃত হওয়ার পরও কুন্তলরা বলতে পারে, “মা মাটি মানুষের আদর্শের দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। আমরা বুক চওড়া করে চলি।”

আরও  পড়ুন    ফের রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা

অন্যদিকে বুধবার নরেন্দ্র মোদি-কে ফাঁসানোর জন্য চাপ দেওয়া হয়েছিল একটা সময় তাঁকে, এমনটাই দাবি করেছেন অমিত শাহ। বুধবার এমনটাই বিস্ফোরক দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি কংগ্রেস শাসিত ইউপিএ জমানায় এই ঘটনা ঘটেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে বলেন, “ইউপিএ জমানায় গুজরাটে একটি ভুয়ো এনকাউন্টার মামলায় নরেন্দ্র মোদিকে ফাঁসানোর জন্য আমায় চাপ দিয়েছিল সিবিআই। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধী দলগুলি যে মোদি-সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলছে, তবে কি সেই দাবি আংশিক হলেও সত্য! কারণ দেশের বর্তমান স্বরাষ্ট্রপতি নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “কংগ্রেস জামানাতেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিয়ন্ত্রিত করা হতো।” বিশেষজ্ঞ মহলের প্রশ্ন এখানেই, কেন্দ্রীয় সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রের শাসক দল পক্ষান্তরে এই কথা মেনে নিয়েছেন অমিত শাহ নিজেই। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্ন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বের করার চেষ্টা করছে? একটি শব্দে কুন্তলের উত্তর, ‘অবশ্যই’।

About Post Author