Home » বিধানসভা অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখছেন বিজেপি বিধায়ক!

বিধানসভা অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখছেন বিজেপি বিধায়ক!

সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ বিধানসভা অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে বসে পর্ন ছবি দেখছেন বিজেপি বিধায়ক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক জয়দেব লাল নাথের বিরুদ্ধে অভিযোগ,তিনি ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে বসে পর্নোগ্রাফি দেখছিলেন। তার পর্নোগ্রাফি দেখার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক প্রচার মাধ্যমে। যা দেখে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন    রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ৩০ জন পুণ্যার্থী, মৃত ৪


যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই যাদব লাল নাথকে শোকজ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। বিজেপি বিধায়কের বিধানসভা কক্ষে বসে পর্নোগ্রাফি দেখা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছেন বিরোধী দলের নেতারা।

উল্লেখ্য,২০১৮ সালে বিজেপিতে যোগদান করেন জয়দেব লাল নাথ। তার আগে তিনি সিপিআইএম কর্মী ছিলেন। বিজেপিতে যোগ দিয়ে ২০১৮ সালেই নিরবাচলে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু,সেসময় ভোটে হেরে যান তিনি। এরপর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি আবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি।

About Post Author