সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিলঃ বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পর থেকেই একাধিকবার পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এবার কঠোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারতের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জেল হতে পারে। পাথর ছোঁড়া রুখতে আরপিএফ নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ মধ্য রেলওয়ে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। রেলওয়ে আইনের ১৫৩ ধারার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আরও পড়ুন বিপুল অর্থের হাতছানি নাকি আবেগের টান! আগামীদিনে কোন পথে লিওনেল মেসি?

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বন্দে ভারতের উদ্বোধন হয়। তারপর থেকেই পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশে বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। গত বছরের ৩০ ডিসেম্বর হাওড়া থেকে যাত্রী পরিষেবা চালুর পরই বন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দু-সপ্তাহের মধ্যেই পরপর ৪ দিন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। গত ৩ জানুয়ারি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছিল। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। সেই ঘটনায় তিন জন নাবালককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়ো পাতা চিংড়ি ভাপা

এরপর গত ৪ জানুয়ারি এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলেই অভিযোগ ওঠে। এরপর ১১ জানুয়ারি ফের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর।

এই ঘটনায় ট্রেনটির একটি কামরার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশ্যেও এসেছিল সেই ছবি। এরপর গত ১২ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার সময় ফরাক্কা ব্রিজের উপর বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় এবং তা লাগে ট্রেনের সি ১৩ কোচে। সঙ্গে সঙ্গেই ট্রেনটির জানলার কাঁচ ভেঙে যায়। এদিকে,রাজ্যে একের পর এক বন্দে ভারতের উপর আক্রমণ নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। বিজেপি-র অভিযোগ, বন্দে ভারত রাজনৈতিক কারণে আক্রান্ত হচ্ছে। যদিও সেই দাবি কার্যত উড়িয়ে দিয়েছিল রাজ্য শাসক দল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর