Home » আইপিএলে কমলা টুপির লড়াই

আইপিএলে কমলা টুপির লড়াই

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল: জমজমাট আইপিএল ২০২৩ – এর মধ্যে যথারীতি শুরু হয়েছে কমলা টুপির লড়াই । প্রত্যেকটি দল নিজেদের প্রথম পর্বের ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলছে। অনেক দল আবার দ্বিতীয় পর্বের ম্যাচেও খেলে ফেলেছে। কিন্ত এবছর এখনও পর্যন্ত কমলা টুপির দৌড়ে রয়েছেন কোন ক্রিকেটাররা?

কমলা টুপি আইপিএলে আকর্ষণের কেন্দ্রে থাকে। নিজেদের ব্যাটিং দক্ষতা দেখিয়ে এক মরশুমে সব থেকে বেশি রান করলে এই টুপি পাওয়া যায়। এই সম্মান পাওয়ার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। এবারও শুরু হয়ে গিয়েছে লড়াই। এই মুহূর্তে কমলা টুপির মালিক চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড। দুই ম্যাচে তাঁর প্রাপ্ত রান ১৪৯। দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউয়ের ক্যারিবিয়ান ব্যাটার কা মায়ার্স। দুই ম্যাচে মায়ার্সের প্রাপ্ত রান ১২৬। তালিকার তিন নম্বরে রয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দুই ম্যাচে দিল্লি হারলেও ওয়ার্নার করেছেন ৯৩ রান। তবে প্রতিযোগিতা যত গড়াবে এই তালিকার প্রতিনিয়ত পরিবর্তন হবে।

আইপিএলে প্রথম মরশুম থেকেই চালু হয়েছিল কমলা টুপি। একনজরে দেখে নেওয়া যাক শেষ ১৫ বছরে কমলা টুপির লড়াইয়ে কারা হেসেছেন শেষ হাসি।

১) ২০০৮: আইপিএলের উদ্বোধনী মরশুমে কমলা টুপি জিতেছিলেন কিংস একাদশ পঞ্জাবের শন মার্শ। মার্শের প্রাপ্ত রান ছিল ৬১৬।
২)২০০৯: সম্মানীয় কমলা টুপিটি পেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অজি ওপেনার ম্যাথু হেডেন।
৩) ২০১০: ৬১৮ রান করে কমলা টুপি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মাস্টার্স ব্লাস্টার্স সচিন তেন্ডুলকর।
৪) ২০১১ ও ২০১২: এই দুই বছরেই সর্বোচ্চ রান করে কমলা টুপি ছিল ক্যারিবিয়ান বস ক্রিস গেইলের দখলে। দুই মরশুমে ব্যাঙ্গালোরের হয়ে গেইলের প্রাপ্ত রান যথাক্রমে ৬০৮ ও ৭৩৩।
৫) ২০১৩: ৭৩৩ রান করে কমলা টুপি দখলে রেখেছিলেন অজি ব্যাটার মাইক হাসি।
৬) ২০১৪: শেষবার আইপিএল এসেছিল কলকাতার ঘরে। সেবার দুরন্ত ফর্মে ছিলেন নাইটের রবিন উথাপ্পা। করেছিলেন ৬৬০ রান।
৭) ২০১৫: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৫৬২ রান করে কমলা টুপি জিতেছিলেন ডেভিড ওয়ার্নার।
৮) ২০১৬: ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন না হলেও দুরন্ত ফর্মে ছিলেন অধিনায়ক কোহলি। এই আইপিএলে বিরাটের রান ছিল ৯৭৩। এখনও পর্যন্ত আইপিএলের একটি সংস্করণে এর থেকে বেশি রান করতে পারেননি কোনও ক্রিকেটার।
৯) ২০১৭: ফের কমলা টুপির মালিক সানরাইজার্স হয়দরাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টে করেছিলেন ৬৪১ রান।
১০) ২০১৮: এবার বাজি জিতেছিলেন সানরাইজার্স হয়দরাবাদের কিউয়ি ব্যাটার কেন উইলিয়ামসন। করেছিলেন ৭৩৫ রান।
১১) ২০১৯: তৃতীয় বারের জন্য কমলা টুপি জেতেন সানরাইজার্স হয়দরাবাদের ডেভিড ওয়ার্নার। এই অজি ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ঝকঝকে ৭৩৫ রান।
১২) ২০২০: দুরন্ত কেএল রাহুল। পঞ্জাব কিংসের হয়ে গোটা টুর্নামেন্টে করেছিলেন ৬৭০।
১৩) ২০২১: কমলা ক্যাপ জিতেছিলেন চেন্নাই সুপার কিংসের রুতুরাজ্ গায়কোয়াড। রুতুরাজের প্রাপ্ত রান ৬৩৫।
১৪) ২০২২: রাজস্থান রয়্যালসের হয়ে ৮৬৩ রান করে কমলা টুপি জিতেছিলেন ব্রিটিশ ব্যাটার জস বাটলার।

About Post Author