Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১২ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬৩৩ – গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু হয়।
১৮০১ – উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন।
১৮৬১ – আমেরিকার গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে।
১৯১৯ – রাওলাট আইন-এর প্রতিবাদে কলকাতা, লাহোর, বোম্বাই ও অমৃতসরে বিক্ষোভ শুরু হয়।
১৯৫৫ – পোলিও টিকার উন্নয়ন সাধন করেন ডা. জোনাস সল্ক এবং নিরাপদ ও কার্যকরী বলে ঘোষণা করেন ।
১৯৬১ – বিশ্বের প্রথম মহাকাশ নভোচারী ইউরি গাগারিন মহাশূন্যে পাড়ি দেন।

আরও পড়ুন    গ্রাহকদের জন্য নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৩ – প্রখ্যাত বাঙালি নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৫ – অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক এদিন জন্মান।
১৮৮৪ – অট্টো মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৫ – বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং লেখক রাখালদাস বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯০৮ – ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী এদিন জন্মান।
১৯১৭ – বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৮ – বিখ্যাত শিল্পী ও চিত্রশিল্পী আকবর পদমসির জন্মদিন আজ।
১৯৫৪ – প্রখ্যাত ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমির জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬২ -ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া,ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার,দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা আজকের দিনে প্রয়াত হন।
২০১১ – শচীন ভৌমিক,হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার এদিন প্রয়াত হন।
২০১২ – ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার মোহিত চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author