Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৮৫৩-আজকের দিনে এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়।
১৯৩০-ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে আজকের দিনে।
১৯৫৫-ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এদিন।
১৯৭১ – কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।
১৯৭৫ – কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশীদের কবল থেকে মুক্ত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৮-সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৬-বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ডগ ইনসোলের জন্মদিন আজ।
১৯৬৭ – মারিয়া বেলো, মার্কিন অভিনেত্রী ও লেখিকা এদিন জন্মান।
১৯৭০ – সাদ হারিরি, সৌদি লেবালনীয় রাজনীতিবিদ এবং ২০১৬ থেকে লেবালনের প্রধানমন্ত্রীর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮৯-সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
১৮৯৯ – ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা, বিপ্লবী শহীদ দামোদর হরি চাপেকার এদিন প্রয়াত হন।
১৯৪৮-ভারতে জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
১৯৫৯-বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ এদিন প্রয়াত হন।
১৯৬৩-সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৮১ – প্রখ্যাত সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী – বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম নির্মলেন্দু চৌধুরীর প্রয়াণ দিবস আজ।
১৯৮৬ – অতুল্য ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য এদিন প্রয়াত হন।

About Post Author