Home » দণ্ডিকাণ্ডের জের, ভাইস চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ

দণ্ডিকাণ্ডের জের, ভাইস চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ

সময় কলকাতা ডেস্ক,১৮ এপ্রিল: বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দণ্ডিকাণ্ডের প্রতিবাদে সোমবারই ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছিল আদিবাসী সিঙ্গেল অভিযান। দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। এবার দন্ডিকাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেত্রী তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার এবং ভাইস চেয়ারম্যানের পদথেকে অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ। মঙ্গলবার বালুরঘাট পুরসভার সামনে বালুরঘাট টাউন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি,অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী বিজেপি থেকে ফেরা তিন আদিবাসী মহিলাকে দন্ডী কাটিয়ে দলে যোগ দান করেছে। কিন্তু হাতে দলীয় পতাকা তুলে দেবার পরে কেনো অন্য ব্যক্তিদের পুলিশ আটক করেছে। অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী এখনো বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদে বহাল রয়েছে। যত শীঘ্র সম্ভব ওই পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীর পদত্যাগের দাবিতে এদিন বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন এবং বালুরঘাট পুরসভার চেয়ারম্যান এর কাছে ডেপুটেশনও জমা দেন।

আরও পড়ুন    নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের স্ক্যানারে জীবনকৃষ্ণ সাহার বিপুল সম্পত্তি


বালুরঘাটে আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানোর ঘটনায় ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিশ্বনাথ দাস ও আনন্দ রায়। তাঁদের বিরুদ্ধে ৫০৫ধারা ও এসসি এসটি এক্ট এ মামলাও রুজু করেছে পুলিশ। সুত্রের খবর, ধৃতদের মধ্যে একজন বালুরঘাট পুরসভার অস্থায়ী কর্মী বলে স্থানীয়রা জানিয়েছে। ‘মূল অভিযুক্ত’-কে গ্রেফতারির দাবিতেই সোমবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান। এই গ্রেফতারি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির নেতা বাপি সরকারের অভিযোগ,ঘটনার এত পর সক্রিয় হয়ে পুলিশ দু’জনকে গ্রেফতার করে প্রধান অভিযুক্তকে আড়াল করছে। তৃণমূলের জেলা নেত্রীকে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করা হল না? এদিন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল নেতা সুভাষ চাকি জানান, আইন আইনের পথে চলবে। দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না বলেই জানান তিনি।


উল্লেখ্য,বালুরঘাট মোড় থেকে কাঁঠালপাড়া। প্রায় এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা। সেই রাস্তায় দণ্ডি কেটে গত সপ্তাহের বৃহস্পতিবার বিজেপিতে যোগদানকারীরা তৃণমূলে ফিরলেন। বিজেপিতে যোগদান করার শাস্তিস্বরূপ সারা শহর দণ্ডিকাটতে হয় ৩ আদিবাসী মহিলাকে। বালুরঘাট বিজেপি অফিসের সামনে থেকে তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যোগদান করার ছাড়পত্র পান তিন-চারজন আদিবাসী মহিলা। গত সপ্তাহের শুক্রবার ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বালুরঘাটবাসী। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার উপস্থিতিতে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিতে যোগদানকারী চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের। তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের।

আরও পড়ুন    গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

মুহূর্তের মধ্যে চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। শুক্রবার রাতে সেই দণ্ডি কাটার ভিডিও টুইট করে সমালোচনার ঝড় তোলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এই পরিস্থিতিতে, শনিবার বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তনকারী মহিলাদের বাড়ি পৌঁছন তপনের বিধায়ক বুধরাই টুডু। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তবে, খুব তাৎপর্যপূর্ণভাবে, শুক্রবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তনকারী মহিলা বাড়িতে নেই। বিজেপির অভিযোগ, তাদের ধমকানো হয়েছে। যদিও বিষয়টি এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে, তপনের বিজেপির বিধায়ক বুধরাই টুডুর নেতৃত্বে বালুরঘাট জেলা পুলিশ কার্যালয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শাসকদলের নেতৃত্ব।

About Post Author