সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: এপ্রিলেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। মঙ্গলবারও একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। যদিও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্রমশ পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আগামী এক সপ্তাহের মধ্যে গরম আরও বাড়বে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আরও ৩ দিন লু বইবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা শহরবাসীর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৮৭ শতাংশ।
আরও পড়ুন এবার এই ডিফেন্ডারকে দলে পেতে ঝাঁপালো এটিকে মোহনবাগান, দেওয়া হল কয়েক কোটির প্রস্তাব

পূর্বাভাস বলছে, ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে। ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বুধবার হতে পারে শিলাবৃষ্টি। দার্জিলিং,কালিম্পং,কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি