Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১০তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৮৮৯ -আজকের দিনে ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।
১৯৪৬ -সম্মিলিত জাতিপুঞ্জের বিলুপ্তি ঘোষণা করা হয় আজকের দিনে।
১৯৭২-যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল হয় এদিন।
১৯৯৮-আজকের দিনে ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহী নিহত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৪-বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৫-অগ্নিযুগের বিপ্লবী,সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনুগামী জ্যোতিষচন্দ্র জোয়ারদার এদিন জন্মান।
১৯১৮- বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা শওকত আলীর জন্মদিন আজ।
১৯২০-ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী যূথিকা রায়ের জন্মদিন আজ।

আরও পড়ুন   জীবনকৃষ্ণ সাহার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৯ -ডিরোজিওর অন্যতম শিষ্য, কলকাতার প্রথম শেরিফ রাজা দিগম্বর মিত্র আজকের দিনে প্রয়াত হন।
১৯৫২-বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ ও সুগায়ক সুধীরলাল চক্রবর্তীর প্রয়াণ দিবস আজ।
১৯৬০-ভারতের বাঙালি বংশীবাদক ও সুরকার পান্নালাল ঘোষ এদিন প্রয়াত হন।
২০১৯-ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পালের প্রয়াণ দিবস আজ।

About Post Author