স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ এপ্রিল: মরশুম শেষে ঘর গোছানোর কাজে ব্যস্ত ময়দানের দুই প্রধান। আইএসএলে ক্রমাগত ব্যর্থতা পর্ব কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর লাল হলুদ কর্তারা। নতুন কোচের দৌড়ে এতদিন এগিয়ে ছিলেন স্প্যানিশ কোচ লোবেরা। কিন্তু শেষ মুহূর্তে এই ১৫-২০ দিন সময় চাওয়ায় নাকি এই স্প্যানিশ কোচে মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তাদের। তাহলে স্টিভেন কনস্ট্যানটাইনের ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন তানিয়ে ময়দানে জল্পনা তুঙ্গে। কোচ নিয়োগকে কেন্দ্র করে নাটকীয়তা চরমে ইস্টবেঙ্গলে। ক্লাবে সূত্রে খবর, এবার সের্জিও লোবেরাকে পাওয়ার দৌড় থেকে নিজদেরকে সরিয়ে নিল লাল হলুদ। লোবেরার এজেন্ট জানিয়েছেন, চিনের ক্লাব ছেড়ে শতাব্দী প্রাচীন ক্লাবে আসতে এখনও দুই তিন সপ্তাহ সময় চেয়েছেন এই স্প্যানিশ কোচ। আর এতেই লোবেরার প্রতি নাকি মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তাদের। এরপরই লগ্নিকারী সংস্থা ও ক্লাব কর্তারা এরপর নতুন করে কোচের সন্ধানে নেমেছেন।

লাল হলুদের নতুন কোচ হওয়ার দৌড়ে ফের উঠে আসছে ওড়িশা এফসি-র প্রাক্তন কোচ জোসেফ গাম্বিউ ও এটিকের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের নাম। এই ত্রয়ীদের লড়াইয়ে দুজনকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন সের্জিও লোবেরা। কিন্তু লোবেরা আরও সময় চাওয়ায় ফের এই দুই কোচের নাম উঠে আসছে জল্পনায়। পরবর্তী কোচ বাছার ক্ষেত্রে ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা প্রাধান্য পাবে। এই দুই কোচ ছাড়াও লড়াইয়ে রয়েছেন বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাত ও আলবার্তো রোকা।
আরও পড়ুন হায়দরাবাদকে উড়িয়ে ধোনিদের নজরে কেকেআর!

সুপার কাপ শুরুর আগেই স্টিভেন কনস্ট্যানটাইনেরর লাল হলুদে ভবিষ্যতে নির্ধারিত হয়ে যায়। লগ্নিকারী সংস্থা থেকে ক্লাব কর্তা, সমর্থকদের মোহভঙ্গ হয় ব্রিটিশ কোচের প্রতি। নতুন কোচের সন্ধান চালাতে থাকেন ক্লাব কর্তারা। জল্পনায় বেশ কিছু নাম উঠে আসে। তবে শেষ পর্যন্ত আইএসএল জয়ী কোচ সের্জিও লোবেরাকে পছন্দ হয় ক্লাব কর্তাদের। লোবেরার সঙ্গে কথাবার্তাও অনেকটা এগিয়ে রাখেন ক্লাব কর্তারা। ক্লাব কর্তারা ভেবেছিলেন, চিনা লিগের সিচুয়ান জিউনিউ থেকে রিলিজ নিয়ে লোবেরা সই করবেন লাল-হলুদে। এমনকি লোবেরার সহকারী কোচদের দলে নিতেও রাজি হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। মার্চ মাসের শেষে লগ্নিকারীরা ক্লাব তাঁবুতে বসে ঘোষণা করেছিলেন আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে। তবে লোবেরা আরও সময় চাওয়ায় নতুন করে কোচের সন্ধান শুরু করেছে ক্লাবকর্তারা। Monitor performance and optimize strategies on InvestrixAI-Crypto investrix ai Canada

অন্যদিকে বসে নেই লোবেরাও। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের পাশাপাশি তিনি যোগাযোগ রাখছেন ভারতের অনেকগুলি প্রথম সারির ক্লাবের সঙ্গেও। একটা সূত্রের দাবি, ওড়িশা এফসির সঙ্গে নাকি কথা বার্তা এগিয়ে রেখেছেন তিনি। এছাড়াও বিদেশী অনেকগুলি ক্লাবের প্রস্তাব রয়েছে লোবেরার কাছে। ময়দান সূত্রের খবর, সমর্থকদের চাপের কারণেই নাকি ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে সময় নিচ্ছেন স্প্যানিশ কোচ। এখন লোবেরা মোহ কাটিয়ে কোচ হিসেবে কাকে বেছে নেন লাল হলুদ কর্তারা অপেক্ষায় সমর্থকরা।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর