সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিল : ২৩ এপ্রিল দিনটি বিশ্ব বই দিবস। বিশ্ব বই দিবস শুরু হল কী করে? বিশ্ব বই দিবসের অধুনা সময়ের ইতিহাস এবং অতীত ইতিহাস কী?কেনই বা বই দিবস উদযাপনের ভাবনা?

উল্লেখ্য, বিশ্ব বই দিবসের সূচনা হয়েছিল স্পেনে। ১৯২২ সালে বিশ্ব বই দিবসের ভাবনাটা প্রথম ভেবেছিলেন স্পেনদেশীয় ভ্যালেন্সিয়ার লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেস । তিনি তার প্রিয় লেখক মিগেল দে থের্ভান্তেসকে সম্মান জানানোর জন্য দিনটি চয়নে ইচ্ছুক ছিলেন।তবে ২৩ এপ্রিল মোটেই তখন বইদিবস হত না।১৯২৬ সালের ৬ ফেব্রুয়ারি রাজা আলফনসো ত্রয়োদশ স্পেন জুড়ে স্পেনীয় বই দিবস পালনের জন্য একটি রাজকীয় ফরমান জারি করেন। পরে সমগ্র স্পেনে দিবসটি পালন করা শুরু হয়। প্রথমে ৭ অক্টোবর থের্ভান্তেসের জন্মদিনে দিবসটি পালন শুরু হয়, পরে তা তার মৃত্যুদিন ২৩ এপ্রিলে দিনটিকে বদলে নেওয়া হয় ।১৯৯৫ সালে ইউনেস্কো সিদ্ধান্ত নেয় যে, বিশ্ব বই এবং গ্রন্থস্বত্ব দিবস উদযাপিত হবে ২৩ এপ্রিল, যেহেতু দিনটি ইংরেজ উইলিয়াম শেক্সপিয়ার, পেরুর ইনকা গার্তিলাসো দে লা ভেগা, এবং স্পেনের মিগেল দে থের্ভান্তেসসহ বিশিষ্ট লেখকের জন্ম বা মৃত্যুদিন। তা সেজন্যই ২৩ এপ্রিল দিনটিকে বই দিবস হিসেবে বাছা হয়।

আরও পড়ুন : লিওনার্দো দ্যা ভিঞ্চি এবং লা জিয়োকোন্দে
ইউনেস্কোর লক্ষ্য কী ছিল? কেন একটি দিনকে বেছে নেওয়া হয় বিশ্ব বই দিবস পালন করতে? উত্তর বহুবিধ। প্রথমত,লেখা, প্রকাশনা ও গ্রন্থস্বত্বকে তাৎপর্যময় করতে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেয়। বই ও বই পাঠে মানুষকে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ।

আরও পড়ুন : বিশ্ব বই দিবস ও অধুনা লুপ্ত বইবাজার
প্রতিবছর আলাদা আলাদা থিম থাকে বিশ্ব বই দিবসের। ২০২৩ সালের থিম ” বিশ্ব বই দিবসকে ‘আপনার’ গড়ে তোলা ” ( Making it ‘your’ world book day )।প্রতি বছর একটি শহরকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে বেছে নেওয়া হয়। বই প্রসারের কেন্দ্র হিসেবে সেবছর আলাদা গুরুত্ব পায় শহরটি।২০২৩ সালে ঘানার রাজধানী আক্রাকে বুক ক্যাপিটাল হিসেবে মনোনীত করা হয়েছে।বই ও বই পড়াকে গুরুত্ব দিতেই এই দিনটি ১৯৯৫ সালে চয়ন করা হলেও ১৯৯৭ সাল থেকে মার্চের প্রথম বৃহস্পতিবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পালিত হয় দিনটি ।সেদিন নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করার দিন হিসেবে দিনটি পালিত হয়। প্রত্যেক শিশু বা ছাত্র- ছাত্রীকে বিনামূল্যে বই সংগ্রহের ভাউচার বা টোকেন দেয় ওয়ার্ল্ড বুক ডে অর্গানাইজেশন ।বইদিবস উদযাপনের জন্য বয়স অনুসারে বইয়ের তালিকাও ঠিক করে দেওয়া হয়। তবে শতাধিক দেশে আনুষ্ঠানিকভাবে ২৩ এপ্রিলকেই বই দিবস হিসেবে পালন করা হয়। ভারতে বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে । ইংল্যান্ড বা আয়ারল্যান্ডের মত ওয়ার্ল্ড বুক ডে অর্গানাইজেশন এ দেশে নেই। আলাদা করে নবীন প্রজন্মকে বই পড়তে অনুপ্রাণিত করার প্রচেষ্টা এবং বিশেষ পদক্ষেপ যেন কিছুটা কম।।
আরও পড়ুন : শক্তি চট্টোপাধ্যায় : সংসারে সন্ন্যাসী লোকটা


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চলে গেলেন শংকর
প্রাণের অভাব নাকি বই বিক্রির রেকর্ড? বইমেলার প্রাপ্তি -অপ্রাপ্তি নিয়ে কী বলছেন লেখক-প্রকাশকরা?