Home » বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস

সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিল: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত টেক্সাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে,রবিবার টেক্সাসের জ্যাসপার শহরের একটি হাই স্কুলে অনুষ্ঠান চলছিল। সেসময়ই পড়ুয়াদের লক্ষ্য করে বন্দুকবাজের হামলা চলে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৯ জন পড়ুয়া। ঘটনার পর থেকেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে,এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে,এই ঘটনার পর থেকেই শহরের বাকি স্কুলগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে প্রশাসন।


উল্লেখ্য,কিছুদিন আগেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল আমেরিকা। মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। মার্কিন পুলিশের তরফে জানা গিয়েছিল, ঘটনায় অন্তত পক্ষে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন। জখম হয়েছিল ৭ জন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

আরও পড়ুন    কেকেআর-কে ৪৯ রানে হারিয়ে দিল মাহির চেন্নাই


বন্দুকবাজের হামলার পরই তড়িঘড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ইউনিভার্সিটি চত্ত্বর। স্থানীয় প্রশাসনের তরফে কপ্টারের মাধ্যমে চালানো হয়েছিল নজরদারি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে, ঘটনার জেরে হামলাকারীরও মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছিল। এই বন্দুকবাজের হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত কোনো সংগঠনের তরফে হামলার দায় স্বীকার করা হয়নি।

About Post Author