সময় কলকাতা ডেস্ক,২৭ এপ্রিলঃ গ্যাসের সমস্যা কমবেশি আমাদের সকলেরই রয়েছে। যে কারণে হজম শক্তিও হ্রাস পায়। ফলে কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা,পেটে অস্বস্তিভাব, ডিহাইড্রেশন, খিদে কমে যাওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। গ্যাসের সমস্যা থাকলে সারাদিন শরীর ঝিমঝিম করে। অস্বস্তি বধ হতে থাকে। তাই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কিছু উপায় আপনাকে অবলম্বন করতেই হবে।

হাইড্রেটেড থাকুন
সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করুন। জল যে কোনও হজম সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে ডাবের জল শরীরের জন্য খুব ভালো।
নিয়মিত শরীরচর্চা করুন
নিজেকে সুস্থ রাখতে গেলে প্রতিদিন শরীরচর্চা করা খুবই প্রয়োজন। যোগব্যায়াম, হাঁটা বা কার্ডিও সব বয়সের জন্যই ভালো। নিয়মিত শরীরচর্চা হজম বা পেটের যে কোনও সমস্যা দূরীভূত করতে সাহায্য করে।
আরও পড়ুন গরমে সানট্যান দূর করতে কি করবেন? রইল টিপস

নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে যান
তেল জাতীয় খাবার সাধারণত হজম হতে বেশি সময় লাগে। ফলে বুক জ্বালা, অ্যাসিডের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে, তেল-মশলাজাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়া, কফি, এনার্জি ড্রিংকস, প্যাকেজিং করা ফলের রস এড়িয়ে চলতে হবে। সুস্থ থাকতে সবুজ শাকসবজি, তাজা মরসুমি ফল যেমন তরমুজ, ন্যাসপাতি, আপেল, শসা, টক দই খাওয়ার খুবই উপকারী। এর ফলে শরীর সুস্থ থাকে।

পরিমাণে অল্প খান
অতিরিক্ত খাওয়ার ফলেও বদহজম হতে পারে। সেক্ষেত্রে বারবার খান কিন্তু, সবসময় পরিমাণে অল্প খান। এতে খাবার হজম করতেও সুবিধা হয়। এছাড়া আপনি সুস্থ থাকতে স্যালাড খেতে পারেন। স্যালাডে টমেটো এবং গাজরের মতো ফাইবারযুক্ত সবজি রাখতে ভুলবেন না। এগুলি, কোলেস্টেরল কমাতেও ব্যাপক সাহায্য করে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?