সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১০ মে : এবারের আইপিএল মরশুমে হামেশাই ২০০ বা আরও বেশি রানের টার্গেট তাড়া করে জিততে দেখা যাচ্ছে এবারের ফ্রাঞ্চাইজি দলগুলিকে । মুম্বাই ইন্ডিয়ান্সও সেভাবেই মঙ্গলবার রাতে অবলীলায় রান তাড়া করতে নেমে দুশো রান করে ঘরে তুলল দরকারি দুটি পয়েন্ট ।ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় মুম্বাই ।ব্যাঙ্গালোরের হয়ে যথারীতি দুপ্লেসি, ম্যাক্সওয়েল এদিন ঝড় তোলেন। তাঁরা আউট হতেই কমে যায় আরসিবি-র রান তোলার গতি। এদিন ব্যর্থ হন বিরাট।২০০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে আশ্চর্যজনক দ্ৰুত গতিতে ব্যাট করে মুম্বাই ।২১ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।ফলে দুটি পয়েন্ট পাওয়ার পাশাপাশি রানরেটেও এগিয়ে গেল মুম্বাই। লখনউ, রাজস্থানকে টপকে আইপিএল পয়েন্ট টেবিলে তিনে এখন মুম্বাই।অবিশ্বাস্য সূর্যকিরণে উত্তরণ ঘটছে মুম্বাইয়ের।
আরও পড়ুন : বাগানবাড়ির সোনালি দিন ও ১৫১ বছরের রবি ঠাকুর

আরও পড়ুন :শুরু হয়ে গেল ‘ম্যায় অটল হুঁ’ বায়োপিকের শুটিং
দুটি জুটিতেই প্রায় জয়ের রান উঠে আসে মুম্বাই দলের। রোহিত-ঈশান জুটিতে বিশেষ কিছুই করেন নি রোহিত। ওপেনাররা ফিরতেই তৃতীয় জুটিতে মাত্র ১০.৪ ওভারে ১৪০ রান তোলেন সূর্য – নেহাল ওয়াধেরা। ৩৫ বল খেলে ৮৩ রান করে সূর্য ফিরলেও অপরাজিত থেকে যান নেহাল। নেহাল ভালো, কিন্তু সূর্যকুমার অতিরিক্ত ভালো ছিলেন ব্যাঙ্গালোরের বোলারদের জন্য। দাগ কাটতে পারলেন না সিরাজ, হ্যাজেলউডরা।এবারের আইপিএল খুব খারাপ ফর্ম দিয়ে শুরু করলেও এমুহুর্তে রয়েছেন অবিশ্বাস্য ফর্মে,অবিশ্বাস্য সব শট খেলছেন। এদিন ওয়াঙ্খেড়ে সুর্যস্নাত হল, মুগ্ধতা দিলেন সূর্য।।

আরও পড়ুন : এবারও কি উপেক্ষিত থাকবেন বাংলার ঋদ্ধিমান?
আইপিএল যত শেষের দিকে এগোচ্ছে তত হয়ে উঠছে আকর্ষণীয়।সাপলুডোর মত অবস্থান বদলাচ্ছে দলগুলির। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের অবস্থা যা, তার বিচারে গুজরাট টাইটান্স কিছুটা স্বস্তিজনক জায়গায় থাকলেও এখনও অন্য যেকোনো দলই শেষ চারে যাওয়ার বিষয়ে কোনওভাবেই নিশ্চিত নয়। তবে মুম্বাই ইন্ডিয়ান্স এদিন জিতে নিজেদের অবস্থান যতটা মজবুত করল, ততটাই নড়বড়ে দেখাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আগামী কয়েকটি ম্যাচের মধ্যেই আইপিএলে শেষ চারে যাওয়ার চিত্র পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : রবীন্দ্রনাথের পরলোকে বিশ্বাস ও পরলোকচর্চা: নেপথ্যে কী কারণ?


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে