সময় কলকাতা ডেস্ক, ১০ মে : বাঙালির মাছ ভাত এতটাই প্রিয় যে সাধারণত সপ্তাহে ৩ দিন মাছ খেয়েই থাকে সবাই। তার ওপর যদি হয় কাতলা মাছ আর কি চায় তাহলে! রবিবার মাছ খাওয়ার প্ল্যান হলেই বাজারে গিয়ে কাতলা হোক বা রুই মাছ অথবা বড় মাছ বাঙালি কিনে আনবেই। কিন্তু, সেই সব সময় একই পদ খেতে ভালো লাগে না।শুধু কাতলা মাছের কত পদই তো হয়! তাই এবার কাসুন্দি দিয়ে রান্না করুন কাতলা মাছ। গরম ভাতে কাতলা কাসুন্দির যুগলবন্দী তে জমে যাবে দুপুরের খাবার। কাতলা মাছ না হলেও অগত্যা রুই মাছ দিয়েও করতে পারেন এই পদটি।তবে কাতলা হলেই জমবে বেশি।
আরও পড়ুন : রবিবাসরীয় পাঁচফোড়ন মুরগি
আরও পড়ুন :চিকেন বা মটন কাটলেট ছেড়ে এবার বানিয়ে ফেলুন দই কাটলেট
উপকরণ :
৫ পিস কাতলা মাছ। ২০০ গ্রাম পিয়াঁজ বাটা, আদা বাটা ১ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, ২ চা চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গোটা কাঁচা লঙ্কা ঝাল স্বাদমত,৪ চা চামচ কাসুন্দি, স্বাদমতো নুন, পরিমাণমত সর্ষের তেল।
আরও পড়ুন : রান্নায় নতুনত্ব আনতে রাঁধুন ডাব-মুরগী
কিভাবে বানাবেন :
প্রথমে মাছের টুকরো গুলিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে তেল নিয়ে একটু গরম হয়ে এলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিন আদা-রসুনবাটা। তারপর একটু কষা হয়ে এলেই ওর মধ্যে সমস্ত শুকনো গুঁড়ো মশলা গুলো দিয়ে দিন। এরপর আবার কষা হয়ে এলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিন। একটু লেগে এলে ওর মধ্যে জল দিয়ে দিন। ঝোল ফুটে এলেই ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ও কাসুন্দি যোগ করুন। তারপর ওর মধ্যে ভাজা মাছ গুলি দিয়ে ৫ মিনিট লো ফেমে ঢেকে রেখে রান্না করতে হবে। এরপর তৈরি কাতলা কাসুন্দি। পরিবেশন করুন গরম ভাতের সাথে।
আরও পড়ুন :সকাল সকাল মটরশুঁটির কচুরি আলুর দম


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার