সময় কলকাতা ডেস্ক, ১০ মে : ফের বড় পর্দায় দেখা যাবে শ্রাবন্তী-ঋত্বিক জুটিকে। এর আগে অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি ‘টেকো’ তে দেখা গিয়েছিল এই জুটি কে। আবার বিরাট সাসপেন্স নিয়ে ফিরছেন শ্রাবন্তী-ঋত্বিক। ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’। এসকে মুভিজ এর প্রযোজনায় ও সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই ছবিটি আসছে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির ফার্স্টলুক পোস্টার। জানা গিয়েছে থ্রিলার ঘরানার ওপর নির্মিত হতে চলেছে এই ছবি। শ্রাবন্তী-ঋত্বিক জুটির আসন্ন সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। সিনেমার মূল চরিত্র অভিমন্যু ও হিয়া এই চরিত্রে অভিনয় করছে যথাক্রমে ঋত্বিকও শ্রাবন্তী। যেখানে অভিমন্যু একজন পেশায় গোয়েন্দা এবং কবি, যিনি লন্ডনে যাবেন একটি সিরিয়াল কিলার এর রহস্য ভেদে। আর সেখানেই পরিচয় হবে হিয়ার সঙ্গে। সেই সময় সে লন্ডনেই উপস্থিত ছিলেন একটি শো এর জন্য। আর সেইখান থেকেই কিভাবে পরিচয় ও হিয়ার এই কেসের সঙ্গে জড়িয়ে যাওয়া নিয়েই তৈরি এই ছবির গল্প। ফলে শ্রাবন্তী-ঋত্বিক জুটির রসায়ন নিয়ে বাড়ছে আগ্রহ
আরও পড়ুন : সত্যজিৎ রায় কেন এত সফল ও জনপ্রিয় ?

আরও পড়ুন : সিনেমার টিকিটের দামে বড়সড় পরিবর্তন!
সম্পূর্ণ সিনেমাটি রহস্য রোমাঞ্চ পূর্ণ, যা দর্শকদের বিশেষ ভাবে নজর কাড়বে। এর পোস্টারে দেখা গেছে সঞ্চয়িতা ও গীতবিতানের সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর একপাশে নোবেল এবং রক্ত মাখা ছুরি। কবিগুরুর নোবেল পুরষ্কার পাওয়া ও সেই সময়ের বেশ কিছু ঘটনা এই সিনেমার মধ্যে আছে বলে জানা যাচ্ছে। পরিচালক সায়ন্তন ঘোষাল পুরনো সময়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই ছবির মাধ্যমে।যাইহোক সবমিলিয়ে আগ্রহ ক্রমবর্ধমান।।
আরও পড়ুন : ব্যোমকেশ দেবের সত্যবতী ও ‘দুর্গ রহস্য’ মুক্তির রহস্য ফাঁস


More Stories
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে