সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ পায়ে পায়ে ২ হাজার কিলোমিটার! গত ২৫ এপ্রিল জেলায় জেলায় জনসংযোগের বৃদ্ধিতে শুরু হয়েছিল ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। নেতৃত্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিভিন্ন জেলা মিলিয়ে ২ হাজার কিলোমিটার পেরিয়েছে নবজোয়ারের সফর। শুক্রবার সেই নিয়েই টুইট করে অভিষেককে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দিদি বলে ডেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিষেকও।
A proud feat, and more to come!
Traversing the state and winning hearts, Jono Sanjog Yatra, led by @abhishekaitc completed 2,000+ Km yesterday. My heartiest congratulations and best wishes to him.
As we celebrate the momentous milestone achieved with people's blessings and…
— Mamata Banerjee (@MamataOfficial) May 12, 2023
আরও পড়ুন ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোকা’, বাংলায় জারি সতর্কতা
এদিন একটি টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এটা অত্যন্ত গর্বের মুহূর্ত! এরকম মুহূর্ত আরও অনেক আসবে। অভিষেকের নেতৃত্বে এই জনসংযোগ যাত্রা মানুষের হৃদয় জয় করছে, এবং ইতিমধ্যে দু হাজার কিলোমিটার পার করে ফেলেছে গতকাল। ওকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘রাজ্যজুড়ে মানুষের সমর্থন এবং আশীর্বাদের ফলেই এই মাইলফলকে পৌঁছাতে পেরেছি আমরা। গণতন্ত্রকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় হয় এতে। বাংলা একদিন সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।’
Thank you Didi. Your blessings and words of encouragement will serve as a source of inspiration for me and the entire team.
Will dedicate myself completely in disseminating your message to everyone & endeavor to touch the lives of every individual through #TrinamooleNaboJowar https://t.co/rQ13tH6JVn
— Abhishek Banerjee (@abhishekaitc) May 12, 2023
পাল্টা টুইট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান অভিষেকও। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড লেখেন, ‘ধন্যবাদ দিদি। তোমার এই উৎসাহ এবং আশীর্বাদ আমাদের গোটা দলের কাছে অনুপ্রেরণা। তোমার এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব,’ প্রসঙ্গত, তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে গত ২৪ এপ্রিল ঘর ছাড়েন অভিষেক। ২৫ তারিখ দিনহাটা থেকে শুরু করেন সফর। ৬০ দিনের এই জনসংযোগ কর্মসূচি চলবে দু’মাস ধরে যা শেষ হবে আগামী ২৫ জুন সাগরে। সাধারণ মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি এই কর্মসূচিতে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্ধারণের জন্য ব্যালটে ভোট গ্রহণও করা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?