সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ কাবাবের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। কিন্তু মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় ডিম কাবাব। সবসময় ডিমের এক পদ খেতে কারোরই ভালো লাগে না। তাই স্বাদ বদলাতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ডিম কাবাব। ডিম কাবাব ছোট থেকে বড়ো, সবাই খাবে চেটেপুটে। রইল আপনার জন্য ডিম কাবাব বানানোর খুব সহজ একটি পদ্ধতি।
আরও পড়ুন জন্ম শতবর্ষে ফিরে দেখা ‘সংলাপের জাদুকর’–কে

উপকরণ
ডিম- ৬টি
বেসন- ১৫০ গ্রাম
পেঁয়াজ- ১টি ছোট করে কাটা
গরম মশলা- ছোট চামচের এক চামচ
লঙ্কা গুঁড়ো-ছোট চামচের দেড় চামচ
নুন, গোলমরিচ, ধনেপাতা- পরিমাণ মতো
পাউরুটির গুঁড়ো-১ কাপ
তেল-পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই নুন দিয়ে ডিমগুলি সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার তেল এবং পাউরুটির গুঁড়ো বাদে বাকি সব উপকরণ চটকে নেওয়া ডিমের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সামান্য জল দিতে পারেন, কিন্তু দেখবেন যেন জলজলে না হয়ে যায়। এরপর হাতের সাহায্যে ছোট ছোট কবাবের মতো তৈরি করে নিন। তাতে পাউরুটির গুঁড়ো মাখিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার ফ্রিজ থেকে বার করে গরম তেলে কাবাব গুলি ভেজে নিন। সোনালী রং হয়ে এলে তুলে নিন। চাটনি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ডিমের কবাব।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি