সময় কলকাতা ডেস্ক : আজ ১৮ মে, এই দিনটির বেশ কিছু কারণে বিশেষ তাৎপর্য রয়েছে ও গুরুত্বপূর্ণ। ১৮ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৮তম (অধিবর্ষে ১৩৯তম) দিন। বছর শেষ হতে আরো ২২৭ দিন বাকি রয়েছে।এই দিনটির কিছু উল্লেখযোগ্য তাৎপর্য নিচে উল্লেখ করা হল :
এদিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :
১৮৬০ – আব্রাহাম লিংকন ১৮ মে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৭৪ – রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে অভিহিত করা হয়।
১৯৭৬ – ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।
আজকের দিনের উল্লেখযোগ্য জন্মদিন:
১০৪৮ – ওমর খৈয়াম, ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোর্তিবিদ এদিন তাঁর জন্মদিন।
১৮৭২ – বারট্রান্ড রাসেল, একজন ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী-তাঁর আজ জন্মদিন।
১৯৩৮ – রবীন্দ্রজীবনকার প্রশান্তকুমার পালের আজ জন্মদিন।
১৯৬০ – ইয়ানিক নোয়া, প্রাক্তন ফরাসি টেনিস খেলোয়াড় ও গায়কের আজ জন্মদিন।
এদিন যে বিখ্যাত মানুষদের মৃত্যুদিন:
১৯৩৪ – চারণ কবি মুকুন্দ দাস, স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচয়িতা – তাঁর আজ প্রয়াণ দিবস।
১৯৪৩ – নীলরতন সরকার (যার নামে এনআরএস হাসপাতাল) প্রখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ – এদিন প্রয়াত হন।
১৯৮৪ – নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়কের আজ মৃত্যুদিন
১৯৯৯ – জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকার প্রয়াণ দিবস ১৮ মে।
আরও পড়ুন :মাইগ্রেনের যন্ত্রনায় মাথা ফেটে যাচ্ছে? এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ