Home » রত্তন লাল কাটারিয়া প্রয়াত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

রত্তন লাল কাটারিয়া প্রয়াত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক,১৮ মে : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও হরিয়ানার আম্বালার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ রত্তন লাল কাটারিয়া বৃহস্পতিবার প্রয়াত হলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত নেতা রত্তন লাল কাটারিয়ার উদ্দেশ্যে তার শোকবার্তা জ্ঞাপন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।কাটারিয়া জাতীয় স্তরেও অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে হরিয়ানায় একদিনের রাজ্যের শোক ঘোষণা করা হয়েছে।

রত্তন লাল কাটারিয়া

আরও পড়ুন :পুরী-হাওড়া বন্দে ভারত : স্বপ্নের সফর

সূত্রের খবর , তিনবারের বিজেপি সাংসদকে পিজিআই চণ্ডীগড়ে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।পাশাপাশি , হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খাট্টার এদিন কাটারিয়ার বাসভবনে পৌঁছে তাকে শ্রদ্ধা জানান।উল্লেখ্য প্রয়াত বিজেপি নেতা রত্তন লাল কাটারিয়া কংগ্রেস প্রার্থী রাজ কুমার বাল্মীকিকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আম্বালা থেকে ১৬ তম লোকসভায় নির্বাচিত হন। তিনি বিজেপির প্রার্থী হিসাবে আম্বালা থেকে ১৩ তম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন।রত্তন লাল কাটারিয়া ৭ জুলাই, ২০২১ পর্যন্ত জলশক্তি মন্ত্রক এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন :প্রয়াত বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী

About Post Author