সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : সত্যম ভট্টাচার্য্য বর্তমানে একজন খুবই সফল ও জনপ্রিয় অভিনেতা। বল্লভপুরের রূপকথা দিয়ে ক্যারিয়ারের শুরু তাঁর। তারপরে একাধিক সিরিজ ও সিনেমাতে অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন সত্যম ।এবার খুব তাড়াতাড়ি তাঁকে আবার দেখা যাবে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এক নতুন ওয়েব সিরিজে। এটি রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। আর এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং শোলাঙ্কি রায় জুটিকে।
পরিচালক রাহুল মুখোপাধ্যায় এর আগে অনেক ছবি পরিচালনা করেছেন। তারই মধ্যে কিছু জনপ্রিয় সিনেমা হল ‘কিশমিশ’, ‘দিলখুশ’, ইত্যাদি। এবার তাঁর ওয়েব সিরিজের জগতে প্রথম পদার্পন। তাই অনুরাগীরা অনেকটাই আশাবাদী এই নতুন সিরিজটি নিয়ে। জানা গিয়েছে, এই সিরিজটির নাম ‘কেয়ার অব চৌধুরী’।
এই ওয়েব সিরিজের প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। টেলিভিশনের মাধ্যমে তাঁর সিনে জগতে পা রাখা। তারপর একের পর এক ধারাবাহিক এবং পরে অনেক ওয়েব সিরিজেও তাঁকে দেখা যায়। এতদিন তাঁকে স্টার জলসার খড়ি ধারাবাহিকে দেখা গিয়েছিল।সেখানে তার চরিত্রের মৃত্যু হওয়ায় তিনি সেট ছেড়ে এখন ওয়েব সিরিজের প্রস্তুতি নিচ্ছেন। ওয়েব সিরিজের মধ্যে তাঁর অন্যতম কাজ হল ‘বাবা বেবি ও’, ‘মন্টু পাইলট’।
অন্য একটি প্রধান চরিত্র সত্যম ভট্টাচার্য-এর ক্যারিয়ার শুরু বল্লভপুরের রূপকথা দিয়ে।এই সিরিজে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এরপর থেকেই সত্যমের জনপ্রিয়তা বাড়তে থাকে।ইতিমধ্যে তিনি একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন। কিছুদিন আগেই ‘রক্তবীজ’ নামক এক সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এমনকি তাঁকে দেবের সঙ্গে দেবের পরবর্তী ব্যোমকেশ সিনেমাতেও তাঁকে দেখা যাবে।
রাহুল মুখোপাধ্যায়ের এই সিরিজে শোলাঙ্কি ও সত্যম ছাড়া দেখা যাবে। পরান বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, শান্তি লাল মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায়, সোহম মৈত্র প্রমুখ।এমনকি থাকতে পারেন কাঞ্চন মল্লিক ও, এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।জানা গিয়েছে, বোলপুরে আউটডোর শুটিং হবে এই সিরিজটির। আগামী মাসের দু তারিখ থেকেই এর কাজ শুরু হয়ে যাবে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র