Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ১৯ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৩৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৫৬৮ – ইংল্যান্ডের রাণী ১ম এলিজাবেথ স্কটল্যান্ডের রাণী মেরীকে গ্রেফতারের নির্দেশ।
১৫৮৮ – স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।
১৯৫৪ – ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬১ – আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে বাংলা ভাষা আন্দোলন (বরাক উপত্যকা)-এ প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।
১৯৮০ – পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হতে প্রথম উত্তরবঙ্গ সংবাদ প্রকাশিত হয়।
২০০১ – প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্ভোধন হয়।
২০১৯ – বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন   সমর্থকদের দাবি মেনেই ইস্টবেঙ্গলে চালু হল ক্রাউডফান্ডিং

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৭৪ – গিলবার্ট জেসপ, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৮ – মানিক বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিকের জন্মদিন আজ।
১৯১৩ – নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি এদিন জন্মান।
১৯১৪ – ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয, অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২২ -ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখ অমর পালের জন্মদিন আজ।
১৯৩৪ – রাস্কিন বন্ড, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক এদিন জন্মান।
১৯৩৮ – গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক ও লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৬ – আন্দ্রে দি জিয়ান্ট, ফরাসী বংশোদ্ভূত আমেরিকান পেশাদার কুস্তিগির এবং অভিনেতার জন্মদিন আজ।
১৯৭৪ – নওয়াজুদ্দীন সিদ্দিকী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৬২৩ – জোধাবাই, রাজস্থানের রাজপুতঘারানার রাজা ভারমালের জ্যেষ্ঠ কন্যা আজকের দিনে প্রয়াত হন।
১৯০৪ – ভারতের অগ্রণী শিল্পপতি ও টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার প্রয়াণ দিবস আজ।
১৯৩৫ – টি. ই. লরেন্স, লরেন্স অব এ্যারাবিয়া নামে পরিচিত ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিশারদ, সামরিক নীতি নির্ধারক এবং লেখক এদিন প্রয়াত হন।
১৯৫৮ – স্যার যদুনাথ সরকার, বাঙালি ইতিহাসবিদ আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৬ – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, খ্যাতনামা সাহিত্যিক ও আইনজীবী এদিন প্রয়াত হন।
১৯৭৯ – হাজারী প্রসাদ দ্বিবেদী , হিন্দি ভাষার ঔপন্যাসিক,প্রাবন্ধিক ও সমালোচক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৭ -বাঙালি বামপন্থী বুদ্ধিজীবী, সাহিত্যিক ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৭ – শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।

About Post Author