Home » জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ সোমবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। বৃহস্পতিবারও বিকেল হতেই ফের শুরু হয়েছে ঝড়ের তাণ্ডব। সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি। শুক্রবারও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যেও কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। এদিন সকাল থেকেই বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯৫ শতাংশ।

আরও পড়ুন   সমর্থকদের জয়! নামবদলের দিনক্ষণ ঘোষণা মোহনবাগানের

পূর্বাভাস বলছে, শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। সেইসঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে। কলকাতার বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২০ মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২১ তারিখ থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

About Post Author