Home » বৃষ্টির দিনে চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই

বৃষ্টির দিনে চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই

সময় কলকাতা ডেস্ক, ২১ মে : সন্ধ্যে হলেই জলখাবারে কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে। রোজ এক ঘেঁয়ে খাবার খেতে কার ভালো লাগে। বিশেষ করে ছুটির দিনে তো মনে হয় একটু বেশি খিদে পায়। একটু নতুন কিছু ট্রাই করতে সবার ইচ্ছা করে।  আর বৃষ্টির দিনে সব সময় যে  বাইরে বেরিয়ে কিছু খেয়ে আসবেন তারও কোন উপায় নেই। তাই বৃষ্টির দিনে এমন কিছু রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন, যা আপনার খিদেও মেটাবে,সেইসঙ্গে এর স্বাদ মুখেও লেগে থাকবে। আজ আমরা শিখব ফিশ ব্যাটার ফ্রাই বানানোর রেসিপি।  সন্ধ্যার টিফিনের জন্য অনবদ্য একটি খাবার। চা এর সঙ্গে বৃষ্টির দিনে এই ফিশ ব্যাটার ফ্রাই একদিন বানিয়ে খেয়ে দেখতেই পারেন। ভাবছেন ফিশ ব্যাটার ফ্রাই কিভাবে বানাবেন? কি কি উপকরণ লাগবে? আসুন আজ দেখে নেওয়া যাক-


উপকরণ :
ভেটিকি মাছের ফিলে ৫০০ গ্রাম, ময়দা ১ কাপ, পরিমাণ মতন সাদা তেল, একটি ডিম, ১ চা চামচ বেকিং পাউডার, সোডা ওয়াটার, গোলমরিচ ও নুন পরিমাণ ও স্বাদ মতন।

আরও পড়ুন    খুবই খারাপ গায়! অরিজিতের গান শুনেই ক্ষুব্ধ হয়ে কাঁদলেন অনুরাধা!


প্রণালী :
প্রথমে মাছের ফিলেগুলিকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। এরপর মাছটির সঙ্গে ময়দা এবং পার্সলে পাতা মাখিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে সোডা ওয়াটার, বেকিং পাউডার, ডিম, ময়দা, নুন এবং গোলমরিচ মাখিয়ে একটি বাট্যার বানিয়ে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে মাছের ফিলেগুলি ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে ছেড়ে দিন। ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না এই মাছগুলি লালচে রং নিচ্ছে। এবার এটিকে নামিয়ে মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই পরিবেশন করুন।

About Post Author