সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। দশমবার ফাইনালে উঠে ষষ্ঠ আইপিএল জয়ের দিকে এক পা বাড়িয়ে দিল ধোনির চেন্নাই।

গুজরাট অধিনায়ক হার্দিক টসে জিতে ব্যাট করতে পাঠান চেন্নাইকে। হয়তো এতে শাপে বর হয় ধোনির। কারণ এই পিচে আগে ফিল্ডিং করা কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭২ রান করেন চেন্নাই।ঋতুরাজ গাইকোয়াড় করেন সর্বোচ্চ ৬০। ধোনি ব্যাটে রান না পেলেও অধিনায়ক হিসেবে ছিলেন অসামান্য। তাঁর ফিল্ড প্লেসিং ও বোলিং চেঞ্জ হয়েছে কার্যকরী।সময় গিয়েছে, তত স্পিনারদের অনুকূলে কাজ করেছে পিচ। গুজরাট শেষ পর্যন্ত কুড়ি ওভার খেলে ১৫৭ রানের বেশি করতে পারে নি চেন্নাই।প্রথম দিকে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন শুভমান গিল।শেষ দিকে রশিদ খান দ্রুত ৩০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।এনিয়ে দশমবার ফাইনালে চেন্নাই। ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি কোন দল তা জানতে আগামী দুটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
আরও পড়ুন : ৬০ বছরের ক্যানসার আক্রান্ত ফ্যানের শেষ ইচ্ছা পূরণ করলেন কিং খান!


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই